Ajker Patrika

ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ

ফিচার ডেস্ক 
ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ
গ্রিক চিকেন সালাদ, ছবি: দ্য মেডিটেরিয়ান ডিশেস

সতেজ সবজি, মসলাদার চিকেন আর লেবু-অলিভ অয়েলের টকঝাল স্বাদ—সব একসঙ্গে পেতে চাইলে গ্রিক চিকেন সালাদ হতে পারে দারুণ পছন্দ। গ্রিক সালাদ ও চিকেনের স্বাদ থেকে অনুপ্রাণিত এই পদে রয়েছে নরম চিকেনের সঙ্গে টাটকা লেটুস, টমেটো, শসা, ক্যাপসিকাম, অলিভ ও চিজের চমৎকার সমন্বয়। হালকা অথচ পেট ভরা রাখতে এই সালাদ দুপুরের খাবার কিংবা রাতের হালকা খাবার হিসেবে সহজে তৈরি করে ফেলা যায়।

উপকরণ

১ কাপ দই, ১টি বড় লেবুর রস, ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ২ টেবিল চামচ ভিনেগার, ৩ কোয়া রসুনকুচি, পরিমাণমতো লবণ ও গোলমরিচ, ১ টেবিল চামচ অরিগানো, ১ চা-চামচ পাপরিকা, ১ চা-চামচ জিরার গুঁড়া, ১ চা-চামচ ধনেগুঁড়া এবং ৭০০ গ্রাম চিকেন।

সালাদের জন্য লাগবে ২২৫ গ্রাম লেটুস, ২৮০ গ্রাম চেরি বা আঙুর টমেটো, ১টি ক্যাপসিকাম, ১টি শসা, ২টি ছোট পেঁয়াজ, পরিমাণমতো অলিভ ও চিজ।

ড্রেসিংয়ের জন্য লাগবে লেবুর রস, অলিভ অয়েল, রসুন ও অরিগানো।

প্রণালি

প্রথমে একটি বাটিতে দই, লেবুর রস, অলিভ অয়েল, ভিনেগার, রসুন, লবণ, গোলমরিচ, অরিগানো, পাপরিকা, জিরা ও ধনেগুঁড়া মিশিয়ে নিন।

মিশ্রণে চিকেন টেন্ডার দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর লেবুর রস, অলিভ অয়েল, রসুন ও অরিগানো মিশিয়ে ড্রেসিং তৈরি করে রাখুন।

লেটুস, টমেটো, ক্যাপসিকাম, শসা ও পেঁয়াজ কেটে একটি বড় বাটিতে নিন। বাটিতে অলিভ যোগ করে কয়েক টেবিল চামচ ড্রেসিং দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। প্রয়োজনমতো চিজ ছড়িয়ে দিন।

একটি নন-স্টিক প্যানে ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করুন। চিকেন থেকে অতিরিক্ত মেরিনেড ঝরিয়ে প্যানে দিন। এক পাশ প্রায় ৫ মিনিট সেঁকে বাদামি হলে উল্টে দিন। অন্য পাশও ৫ মিনিট রান্না করুন। চিকেন ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন।

পরিবেশন

একটি বাটিতে প্রস্তুত সালাদ নিয়ে তার ওপর গরম চিকেন সাজিয়ে দিন।

সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত