Ajker Patrika

বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল

ফিচার ডেস্ক
বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল
ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

ফ্রিজে ইলিশ মাছ আছে? বেগুনের সঙ্গে কিন্তু ইলিশ খুব জমে। রাতে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল দিয়েই কিন্তু চেটেপুটে খেতে পারেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

ইলিশ মাছ ৬ টুকরো, বেগুন ২০০ গ্রাম, কালোজিরা আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনে গুঁড়ো ১ চা-চামচ করে, কাশ্মীরি মরিচ গুঁড়ো এক চা-চামচ, সর্ষের তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো, টমেটো ১টি, পানি পরিমাণ মতো।

প্রণালি

মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। বেগুন লম্বা টুকরো করে কেটে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে সরিষার তেল গরম হলে ইলিশ মাছ হালকা করে ভেজে নিন। পরে বেগুনগুলো হালকা করে ভেজে নিন। একটি বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে পানি দিয়ে মিশিয়ে নিন। এই পেস্ট কিছুটা সময় রেখে দিন। কড়াইতে যে অবশিষ্ট তেল আছে, ওই তেলে কালিজিরার ফোড়ন দিন। সঙ্গে কাঁচা মরিচেরও ফোড়ন দিন। এবার তৈরি করা মসলার পেস্ট দিয়ে কষিয়ে নিন। পরে ভাজা বেগুন, টমেটো ফালি দিয়ে কষিয়ে পরিমাণ মতো পাতলা ঝোলের পানি দিন। ফুটে উঠলে ভাজা ইলিশ মাছ দিন। এবার আরও কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে ঢাকনাসহ রান্না করুন। সব শেষ লবণ দেখে নামিয়ে নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত