Ajker Patrika

কাবাবে আসুক ভিন্নতা, তৈরি করুন বিটরুট-কিনোয়া কাবাব

ফিচার ডেস্ক
কাবাবে আসুক ভিন্নতা, তৈরি করুন বিটরুট-কিনোয়া কাবাব

কাবাব খেতে ভালোবাসেন? ভিন্ন ধরনের কাবার টেস্ট করা আপনার পছন্দ হয়ে থাকলে তৈরি করতে পারেন বিটরুটের কাবাব। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিটরুট এবং প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ কিনোয়ার সমন্বয়ে তৈরি এই কাবাব উৎসবের আয়োজনে ভাজাপোড়া স্ন্যাকসের একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু বিকল্প। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই কাবাবের সঙ্গে ডিল পাতা ও রসুনের দই ডিপ দারুণ মানিয়ে যায়।

উপকরণ

গ্রেট করা বিটরুট ২০০ গ্রাম

মিহি কুচি করা আদা ১০ গ্রাম

মিহি কুচি করা কাঁচা মরিচ ১টি

হিং ১ চিমটি

হলুদগুঁড়া কোয়ার্টার চা-চামচ

মরিচ আধা চা-চামচ

লবণ স্বাদমতো

গরমমসলার গুঁড়া ১ চিমটি

সেদ্ধ আলু ৬০ গ্রাম

ভাজা সাদা কিনোয়া ৩০ গ্রাম

তেল ভাজার জন্য

ডিল ও রসুন দই ডিপের জন্য

পানি ঝরানো দই ৫০ গ্রাম

তাজা রসুনের রস কোয়ার্টার চামচ থেকে আধা চা-চামচ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে প্যানে সামান্য তেল গরম করে কুচানো আদা, কাঁচা মরিচ ও হিং দিন। সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা নেড়ে নিন। এরপর গ্রেট করা বিটরুট, হলুদগুঁড়া, মরিচ ও লবণ দিয়ে রান্না করুন, যতক্ষণ না বিটরুট নরম হয় এবং বাড়তি পানি শুকিয়ে মিশ্রণটি বেশ শুকনো হয়ে আসে। এরপর কাবাবের মিশ্রণ তৈরি করে নিন। বিটুটের মিশ্রণে সেদ্ধ আলু ও গরমমসলার গুঁড়া দিয়ে ভালোভাবে চটকে মেখে নিন, যেন সহজে আকার দেওয়া যায় এমন একটি মিশ্রণ তৈরি হয়। মিশ্রণটি ঠান্ডা হতে দিন এবং সমান ভাগ করে কাবাবের আকার দিন। কাবাবগুলো ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নিন। এরপর প্রতিটি কাবাবের গায়ে ভাজা সাদা কিনোয়া সমানভাবে জড়িয়ে নিন। প্যানে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো হালকা করে ভাজুন। উভয় পাশ সোনালি ও মুচমুচে হয়ে ভেতর পর্যন্ত গরম হয়ে এলে নামিয়ে নিন।

দই ডিপ তৈরির জন্য একটি বাটিতে জল ঝরানো দই ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিন। এর সঙ্গে তাজা রসুনের রস, কুচানো ধনেপাতা ও লবণ মিশিয়ে নিন। চাইলে ডিপটি পাইপিং ব্যাগে বা পরিবেশনের বাটিতে তুলে রাখুন।

মনে রাখবেন, কাবাবের আকার নিখুঁত রাখতে বিটরুট ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। ভাজা কিনোয়ায় জড়ানোর আগে কাবাবগুলো ফ্রিজে রেখে সেট করে নিলে ভাজার সময় আকার ঠিক থাকে এবং বাইরের অংশটি দারুণ মুচমুচে হয়।

সূত্র: হেলথ শর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত