চিপস হয় সাধারণত আলু থেকে। জাপানিরা কচু থেকেও সুস্বাদু চিপস তৈরি করেন। তবে দেশে তৈরি হচ্ছে জাতীয় ফল কাঁঠালের চিপস। বাজারের হরেক রকম মুখরোচক চিপসের স্বাস্থ্যঝুঁকি নিয়ে তুমুল আলোচনার মাঝে এটিকে স্বস্তিদায়ক বলছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) গবেষকেরা এই কাঁঠালের চিপস তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের গবেষকেরা কাঁঠাল থেকে তৈরি করেছেন প্রোটিন সমৃদ্ধ চিপস। এই চিপস ১০০ গ্রামের প্যাকেটে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকে স্থাপিত ‘সিভাসু ফুড আউটলেট’–এ বিক্রি করা শুরু হয়েছে। কাঁচা কাঁঠালের কোয়া ও বীজ থেকে তৈরি করা হয় এই চিপস।
কাঁঠালের চিপস তৈরির প্রকল্পে নেতৃত্ব দেওয়া সিভাসুর অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রধান মোহাম্মদ মজিবুল হক জুয়েল বলেন, প্রোটিন মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। বর্তমান বাজারে প্রচলিত চিপস মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ। যা শরীরের জন্য ক্ষতিকর। কাঁঠাল যেহেতু প্রোটিন সমৃদ্ধ ফল, তাই কাঁঠাল থেকে তৈরি চিপসের মাধ্যমে মানুষের প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করার প্রয়াসে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় পরিসরে শুরু হবে বলে আশা করছি। এই ধরনের প্রকল্পের মাধ্যমে কাঁঠালের অপচয় রোধ হবে বলেও মনে করেন তিনি।
কাঁঠাল একটি দ্রুত পচনশীল মৌসুমি ফল। এই চিপস তৈরির মাধ্যমে কাঁঠালের অপচয় রোধ করে সারা বছর কাঁঠালের পুষ্টিও পাওয়া সম্ভব। এ ছাড়া অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ চিপসে যেখানে অ্যাক্রিলামাইড (কারসিনোজেনিক পদার্থ-যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়) থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেখানে এই কাঁঠালের চিপসে অ্যাক্রিলামাইড থাকার সুযোগ একেবারেই কম বলে জানালেন মোহাম্মদ মুজিবুল হক জুয়েল।
সিভাসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল বলেন, পুষ্টিগুণ সমৃদ্ধ ফল কাঁঠাল। বর্তমান প্রজন্মের মাঝে কাঁঠাল খাওয়ার প্রতি অনীহা দেখা যাচ্ছে। চিপস উৎপাদনের মাধ্যমে এই পুষ্টিগুণ সমৃদ্ধ ফলটি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।
একই বিষয়ে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসি আকতার বলেন, ‘কাঁঠাল থেকে প্রোটিন সমৃদ্ধ চিপস তৈরি’ মানুষকে পুষ্টি সমৃদ্ধ করার প্রচেষ্টার অংশ। এটা দেশের মানুষের পুষ্টির নিরাপত্তায় ভূমিকা রাখবে।

স্পেনে বেড়াতে গেলে আপনি উজ্জ্বল পোশাক পরা নারী খুব কমই দেখতে পাবেন। কিন্তু সবখানে উজ্জ্বল চেহারার নারী দেখতে পাবেন। তাঁদের ত্বকের স্বাভাবিক উজ্জ্বল রং এবং চমৎকার শারীরিক গঠনের পেছনে লুকানো রহস্য হচ্ছে নাচ এবং নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস। এ ছাড়া স্প্যানিশ নারীরা আর কী করেন, যে কারণে তাঁরা সবখানে...
১৬ ঘণ্টা আগে
মেয়েটি এসেছে ভোররাত চারটার দিকে। ঘুমিয়ে পড়েছিলাম দরজা বন্ধ করে। ভোররাতের ঘুম চোখে নিয়ে আমি দরজা খুলে দিলাম। সারা ঘর সৌরভে ভরে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি, তার মাথাভর্তি চুল।
২১ ঘণ্টা আগে
সরু গলিপথ, লাল মাটির দেয়াল আর জমজমাট সুক কিংবা ঐতিহ্যবাহী বাজার। প্রথমবারের মতো দেখায় যেকোনো মরক্কোবাসীর মনে হবে, তাঁরা বুঝি মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশের প্রাচীন কোনো রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।
১ দিন আগে
ফ্রান্সের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আগমনকারী দেশ স্পেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে ৩ কোটি ৬৮ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৫ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দেশটির পর্যটন খাত এই প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।
১ দিন আগে