দেশি রান্না

দুপুরে একটি তরকারির বেশি রান্না করার সময় নেই? বাড়িতে সামুদ্রিক বেলে মাছ থাকলে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের একটি পদ। আপনাদের জন্য শিম ও টমেটো দিয়ে সামুদ্রিক বেলে মাছের ঝালের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
শিম ৫০০ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, সামুদ্রিক বেলে মাছ ১০ পিস, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি পাঁচ থেকে ছয়টা, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিন। শিম কেটে ধুয়ে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে আদা ও রসুনবাটা দিয়ে অল্প পানি দিন। পরে হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। এবার বেলে মাছ দিয়ে তিন-চার মিনিট কষিয়ে অন্য পাত্রে তুলে রাখুন। পরে কষানো মসলায় শিম দিয়ে কষিয়ে ঝোলের পানি দিন। ফুটে উঠলে টমেটো ফালি দিন। কিছুটা রান্না হলে কষানো মাছ দিন। শেষে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতাকুচি দিয়ে আবারও দুই-তিন মিনিট রান্না করে নামিয়ে নিন লবণ দেখে। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

কখনো কি ভেবে দেখেছেন জাপানি নারীদের চুল কেন এত রেশমি ও স্বাস্থ্যজ্জ্বল হয়? জাপানিদের চুল পরিচর্যার মধ্যে এমন এক জাদু রয়েছে যা শুধু চুল ধোয়া এবং কন্ডিশনিং করার চেয়েও অনেক বেশি কিছু। চাল ধোয়া পানি দিয়ে চুল ধোয়া থেকে শুরু করে মাথার ত্বকে ম্যাসাজ করার রীতি পর্যন্ত, জাপানি চুল পরিচর্যার....
১ ঘণ্টা আগে
বর্ষার আগমন আমাদের মনে যেমন প্রশান্তি আনে, তেমনি ঘরের সুরক্ষার জন্য নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। অতিরিক্ত আর্দ্রতা, অনবরত বৃষ্টি আর স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ঘরে ছত্রাকের সংক্রমণ, দেয়ালের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
৩ ঘণ্টা আগে
কলম্বিয়ান সুপারস্টার শাকিরা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ থিম সং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবারও তিনিই গেয়েছেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। এই গান এখন সোশ্যাল মিডিয়ার রিলস থেকে অনেকের মুখে মুখে।
৪ ঘণ্টা আগে
বর্ষার খাওয়া-দাওয়াটা একটু অন্য রকম। আকাশে মেঘ করেছে দেখলেই খিচুড়ি রান্নার জোগাড়যন্ত্র শুরু হয়ে যায়। তা ছাড়া এই ঋতুতে অনেকের হেঁশেল থেকে ভেসে আসে নানান মুখরোচক খাবারের সুগন্ধ। নানান স্বাদের খিচুড়ি তো বটেই; চপ, কাটলেট, জিবে জল আনা সাইড ডিশ—সবটাই রান্না হয় বড় আদরে। আপনাদের জন্য বর্ষায় উপভোগের মতো...
৭ ঘণ্টা আগে