গান আর খাবার, ফিউশন শব্দটি যেন এই দুটি জিনিসের জন্যই তৈরি হয়েছে! একটুখানি ফিউশন করলেই ‘হিট’। বাজারে গাজর পাওয়া যাচ্ছে। এটি দিয়ে বিকেলের বিভিন্ন নাশতা তৈরি করা যায়। আপনাদের জন্য ভিন্নধর্মী কয়েকটি গাজরের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
মেরিগোল্ড পুডিং
উপকরণ
গাজরের জুস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১ কাপ, চায়না গ্রাস ১ মুঠ, অরেঞ্জ এসেন্স ২ ফোঁটা, পানি ২ কাপ, ডিম ২টি, হলুদ রং সামান্য।
প্রণালি
একটি হাঁড়িতে গাজরের জুস, পানি, গুঁড়া দুধ, চিনি ও অরেঞ্জ এসেন্স ভালোভাবে ফুটিয়ে নিন। অন্য হাঁড়িতে আধা কাপ পানি দিয়ে চায়না গ্রাস গুলিয়ে নিন। এবার এই তরল গাজরের মিশ্রণে ঢেলে ঘন করে নিন। নামিয়ে গাঁদা বা মেরিগোল্ড ফুলের ডাইসে ঢেলে ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। পরে ডাইস থেকে বের করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজর দিয়ে মেরিগোল্ড পুডিং।

ফাল্গুনী হালুয়া
উপকরণ
গাজর ৫০০ গ্রাম, একটু বেশি মিষ্টির জন্য চিনি পরিমাণমতো, এলাচি ও দারুচিনি দুটি করে, ঘি আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, পেস্তাবাদামকুচি এক টেবিল চামচ।
প্রণালি
গাজরের খোসা ফেলে ধুয়ে গ্রেট করে নিন। কড়াইতে ঘি গরম করে গাজর ও চিনি এলাচি ও দারুচিনি দিয়ে নাড়তে থাকুন। হয়ে এলে গুঁড়া দুধ ও কাঠবাদামকুচি দিয়ে নাড়ুন। আঠালো হয়ে এলে নামিয়ে নিন। হাতে ঘি মাখিয়ে হাত দিয়ে গাজরের আকার দিন। তারপর পরিবেশন করুন।

গাজর ও আপেলের জুস
উপকরণ
এটি তৈরি করতে নিন বড় গাজর ২টি, আপেল ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, আদা ৩ থেকে ৪ টুকরা, ব্রাউন সুগার স্বাদমতো, মধু ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, পানি ২ থেকে ৩ কাপ, আইস কিউব ইচ্ছেমতো, লবণ স্বাদমতো।
প্রণালি
গাজর, আদা ও আপেল ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিন। পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এরপর লেবুর রস, চিনি, মধু, বিট লবণ ও পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন। অথবা আইস কিউব দিয়ে পরিবেশন করুন গাজর ও আপেলের জুস।

ঘুমানোর আগে মোবাইল ফোনে একটু চোখ বুলিয়ে নেওয়া এখন আমাদের প্রতিদিনের অভ্যাস। সামাজিক যোগাযোগমাধ্যমে একটু স্ক্রল করা, মেসেজের উত্তর দেওয়া কিংবা পরদিনের অ্যালার্ম সেট করে ফোনসেট বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ি অনেকে। কিন্তু ঘুমের সময় ফোনটি শরীরের এতটা কাছে রাখা কতটা নিরাপদ?
৭ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন।
৯ ঘণ্টা আগে
দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
১১ ঘণ্টা আগে
ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
১৩ ঘণ্টা আগে