Ajker Patrika

আমড়ায় টক-মিষ্টি দুই পদ

আনিসা আক্তার নূপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০১
আমড়ায় টক-মিষ্টি দুই পদ
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

বাজারে আমড়া পাওয়া যাচ্ছে। ভিটামিন সি-তে পরিপূর্ণ ফলটি দিয়ে তৈরি করা সম্ভব সুস্বাদু কিছু খাবার। আপনাদের জন্য আমড়ার দুটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

আমড়া ইলিশের রসা

উপকরণ

আমড়া ৫০০ গ্ৰাম, ইলিশ ৬ পিস, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, রসুনের কুচি ১ চা-চামচ, হলুদ ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে, আস্ত সরিষা, পরিমাণমতো লবণ, তেল ২ টেবিল চামচ, চিনি সামান্য, কাঁচা মরিচ ৩ থেকে ৪টি, পানি পরিমাণমতো।

প্রণালি

প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি ও গুঁড়া মসলা একটু পানি দিয়ে কষিয়ে নিন। তারপর মাছের টুকরাগুলো দিয়ে কষিয়ে তুলে রাখুন। ওই মসলার মধ্যে আমড়া দিয়ে পরিমাণমতো পানি দিন। তারপর আমড়া রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর কষানো মাছ দিয়ে রান্না করুন ৩ মিনিট। শেষে অন্য কড়াইয়ে তেল গরম করে সরিষা ফোড়ন দিয়ে মাছের সঙ্গে মিশিয়ে চিনি দিয়ে নামিয়ে নিন।

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

আমড়ার অম্বল

উপকরণ

আমড়া ১ কেজি, ‍আস্ত কালো সরিষা ১ চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৩ থেকে ৪টি, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, সরিষার তেল ২ চা-চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি

কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর আস্ত কালো সরিষা ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। তারপর কেটে রাখা আমড়া, গুঁড়া মসলা ও লবণ দিয়ে কষিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। শেষে চিনি দিয়ে নামিয়ে নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত