রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখা সুস্থতার জন্য জরুরি। কিন্তু অনেক সময় রান্নাঘরে তেলাপোকার উপদ্রব দেখা দেয়। কোনো ক্ষতিকারক রাসায়নিক ছাড়া রান্নাঘর থেকে তেলাপোকা দূর করার কয়েকটি নিরাপদ ও প্রাকৃতিক উপায় জেনে নিন।
তেলাপোকা তেজপাতার তীব্র গন্ধ সহ্য করতে পারে না। কয়েকটি শুকনো তেজপাতা হাত দিয়ে ভেঙে রান্নাঘরের বিভিন্ন কোনায় বা ড্রয়ারে রেখে দিন। এর গন্ধে তেলাপোকা রান্নাঘরে ঢুকবে না। রান্নাঘরের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ।
একটি স্প্রে বোতলে এক কাপ হালকা গরম পানি, একটি আস্ত লেবুর রস এবং দুই চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে রাতে রান্নাঘরের ওভেন, সিংক এবং নেটের মুখে স্প্রে করুন। এতে রান্নাঘর জীবাণুমুক্ত হবে এবং তেলাপোকাও দূরে থাকবে।
একটি পেঁয়াজ, এক কোয়া রসুন এবং এক চামচ গোলমরিচ একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে এক লিটার পানি মিশিয়ে রান্নাঘরের মেঝে ও দেয়ালের কোনায় স্প্রে করুন বা মুছে নিন। এর ঝাঁজালো গন্ধ তেলাপোকা তাড়াতে দারুণ কাজ করে।
এক কাপ পানিতে ১০-১৫ ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। রান্নাঘরের ক্যাবিনেটের কোনায় এবং সিংকের নিচে এটি নিয়মিত স্প্রে করলে তেলাপোকা আসবে না।
সূত্র: ডেকোর পট ও অন্যান্য

ফ্যাশন আর বিউটি দুনিয়ায় নো মেকআপ মেকআপ লুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মুখের ত্বকের প্রাকৃতিক রূপ ধরে রেখে আলতো সাজের এই ধারা এবার জায়গা করে নিয়েছে নখের সাজেও। নেইল আর্টের জাঁকালো রং, গ্লিটার বা ভারী ডিজাইনের ছক ভেঙে জায়গা করে নিচ্ছে ফাউন্ডেশন নেইলস। ট্রেন্ডি ক্লিন গার্ল নান্দনিকতার অংশ হিসেবে....
২ ঘণ্টা আগে
শরতের সকালে গোসল করে বাইরে বের হওয়ার পরও অফিসে পৌঁছতে পৌঁছতে ঘেমে একাকার অবস্থা হচ্ছে। অনেকে বৃষ্টির দিনের মতো এই মৌসুমেও অফিসে এক সেট বাড়তি কাপড় রাখছেন। তবে যাঁরা অতিরিক্ত ঘামেন এবং মাথার ত্বক থেকে পায়ের তালু অব্দি দীর্ঘ সময় ঘেমে থাকে, তাঁরা ডাক্তারি পরীক্ষা তো করাবেনই, পাশাপাশি...
১৪ ঘণ্টা আগে
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
১৬ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
১৮ ঘণ্টা আগে