
শরতের সকালে গোসল করে বাইরে বের হওয়ার পরও অফিসে পৌঁছতে পৌঁছতে ঘেমে একাকার অবস্থা হচ্ছে। অনেকে বৃষ্টির দিনের মতো এই মৌসুমেও অফিসে এক সেট বাড়তি কাপড় রাখছেন। তবে যাঁরা অতিরিক্ত ঘামেন এবং মাথার ত্বক থেকে পায়ের তালু অব্দি দীর্ঘ সময় ঘেমে থাকে, তাঁরা ডাক্তারি পরীক্ষা তো করাবেনই, পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে পারেন। সর্দি লেগে যাওয়া ছাড়াও বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেতে অতিরিক্ত ঘেমে যাওয়ার প্রবণতা কমানোর কয়েকটি উপায় মেনে চলতে পারেন।
যদি আপনার আন্ডারআর্মে অতিরিক্ত ঘাম ঝরে, তবে নিশ্চিত করুন যে আপনি একটি ভালো মানের অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করছেন—শুধু ডিওডোরেন্ট নয়। এ দুটির মধ্য়ে পার্থক্য রয়েছে। ডিওডোরেন্ট দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এতে সাধারণত বেকিং সোডা, অ্যালকোহল এবং সুগন্ধি উপাদান থাকে। অন্যদিকে, অ্যান্টিপারসপিরেন্ট আপনার ঘামগ্রন্থিগুলোকে বন্ধ করে দিয়ে ঘামকে উৎসস্থলেই থামিয়ে দেয়। এটি সাধারণত অ্যালুমিনিয়াম লবণ দিয়ে তৈরি হয়। তবে প্রতিদিন অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার না করাই ভালো। এতে ত্বকের ক্ষতি হতে পারে। বিশেষ মিটিং, ইন্টারভিউ বা বিশেষ দিনে এটি ব্যবহার করতে পারেন।
আপনি কী ধরনের কাপড় পরছেন, তা অতিরিক্ত ঘেমে যাওয়ার পেছনে বড় কারণ হয়ে উঠতে পারে। এ সময় সিনথেটিক কাপড় পরা থেকে বিরত থাকা উচিত। এগুলো আপনার ত্বক থেকে ঘাম শুষে নিতে পারে না। এর পরিবর্তে সুতি কাপড় বেছে নিন। এগুলোর ভেতর অনেক বেশি বাতাস চলাচল করতে পারে। ফলে শরীর ঠান্ডা থাকে।
কিছু নির্দিষ্ট খাবার আমাদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত ঘাম উৎপন্ন করে। চর্বি বেশি এবং আঁশ কম—এমন খাদ্যাভ্যাস হজমপ্রক্রিয়াকে আরও জটিল করে তোলে। ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়।

তাই অতিরিক্ত প্রক্রিয়াজাত, ঝাল, মিষ্টি ও লবণাক্ত খাবার, ক্যাফেইন ইত্যাদি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, ঘেমে যাওয়ার প্রবণতা কমাতে চাইলে কী খাওয়া উচিত? উত্তর হলো, শরীর আর্দ্র রাখে এমন খাবার এবং ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ বাড়ালে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। সবুজ শাকসবজি, কলা, আঙুর, তরমুজ, টক দই, পনির ইত্যাদি খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে।
পর্যাপ্ত পানি পান করলে আপনার ঘাম হওয়া বন্ধ হবে না। তবে এটি অতিরিক্ত ঘাম হওয়া থেকে বাঁচাতে পারে। এর কারণ হলো, শরীরকে আর্দ্র রাখলে তা আপনার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমে। তা ছাড়া ঘামের কারণে শরীর থেকে যে পরিমাণ পানি বেরিয়ে যায়, পর্যাপ্ত পানি পান করলে সেই ঘাটতি পূরণ হয়ে যায়।
যদি এই পরিবর্তনগুলোতে কাজ না হয়, তবে বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। হাইপারহাইড্রোসিস থাকলেও অতিরিক্ত ঘাম হতে পারে। এটি এমন শারীরিক অবস্থা, যেখানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনের চেয়ে বেশি ঘাম হয়। এই অবস্থার চিকিৎসা নির্ভর করে শরীরের কোন অংশে বেশি ঘাম উৎপন্ন হচ্ছে, তার ওপর। ঘামের উৎপত্তিস্থল ও ধরনভেদে মুখে খাওয়ার ওষুধ, ইনজেকশন, সার্জারিসহ নানা ধরনের সমাধানের কথা বিশেষজ্ঞরা বলতে পারেন।
সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক ও অন্যান্য

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
২ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
৪ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৫ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৮ ঘণ্টা আগে