
অনেক মেসেজিং প্ল্যাটফর্মে মতো হোয়াটসঅ্যাপও একটি গ্রুপ তৈরি করার সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট পরিবার, বন্ধু, সহকর্মী বা অন্য যেকোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ দেয়। গ্রুপ চ্যাটের মাধ্যমে টেক্সট ছাড়াও ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠানোর যায়।
ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সর্বোচ্চ ১ হাজার ২৪ জন পর্যন্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যায়।
অ্যান্ড্রয়েডে গ্রুপ খুলবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা ‘নিউ চ্যাট’ (প্লাস আইকোন) অপশনে ট্যাপ করুন।
৩. এবার ‘নিউ গ্রুপ’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন কন্টাক্ট তালিকা থেকে পছন্দমতো গ্রুপ সদস্য নির্বাচন করুন বা ওপরের দিকে সার্চ বাটনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করুন। কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকলে তাদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।৫. এবার নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।
৬. এখন ‘গ্রুপ নেম’-এর জায়গায় পছন্দমতো নাম টাইপ করুন। তবে এই নাম সর্বোচ্চ ১০০টি অক্ষরে হতে পারবে।
৭. নামের সঙ্গে ইমোজি যুক্ত করতে চাইলে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৮. গ্রুপের ছবি দিতে চাইলে গ্রুপের নামের পাশে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ফলে নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ক্যামেরা, গ্যালারি, ইমোজি অ্যান্ড স্টিকারস এবং সার্চ টু ওয়েব অপশনের মাধ্যমে গ্রুপের জন্য ছবি নির্বাচন করতে পারবেন।
৯. এখন নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরবর্তীকালে পছন্দমতো সদস্যও যুক্ত করা যাবে।
ফোনের কন্টাক্টের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো
১. গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
২. এবার ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন এবং কন্টাক্ট নির্বাচন করুন। যদি কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকে, তবে তাদের একটি এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হবে।
৩. কন্টাক্ট নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে এ ট্যাপ করুন।
৪. বিকল্পভাবে চ্যাটের শুরুতে স্ক্রল করে ‘অ্যাড মেম্বারস’ অপশনে ট্যাপ করেও নতুন সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।
লিংক বা কিউআর কোডের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ পাঠানো
গ্রুপ অ্যাডমিনরা লিংক বা কিউআর কোড শেয়ার করে লোকজনকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। এ জন্য গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
তবে খেয়াল রাখতে হবে, যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। তাই এই ফিচারটি কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করা উচিত। কেউ লিংকটি ফরওয়ার্ড করে অন্যদের কাছে পাঠাতে পারে এবং তারা গ্রুপে যোগ দিতে পারে। এতে গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে কোনো অতিরিক্ত অনুমতি প্রয়োজন হবে না।

ঈদুল আজহার অন্যতম বড় আয়োজন কোরবানির মাংস কাটা। ব্যস্ততা শুরু হয় কোরবানির পশু জবাইয়ের পর থেকে। মাংস কাটাকুটি, কিমা করা ও তা বণ্টন করার সময় ঘরের বা বারান্দার মেঝেতে এবং কাঠের আসবাবপত্রে রক্তের দাগ লেগে যাওয়া খুবই স্বাভাবিক। শহরে অনেকেই বাসার গ্যারেজ কিংবা বারান্দায় মাংস কাটার কাজ করেন। মাংস কাটার...
৪ ঘণ্টা আগে
ঈদে গরুর মাংস দিয়ে ভিন্ন স্বাদের কিছু খাবার তৈরির কথা ভাবছেন? তাহলে এই রেসিপি আপনার জন্য। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। গরুর সেদ্ধ কিমা, ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে ও পুদিনা পাতাকুচি, গরম মসলা, লবণ, বেসন—সব একসঙ্গে মিশিয়ে কোপ্তা বানিয়ে নিন। ডুবো তেলে কোপ্তাগুলো বাদামি...
৬ ঘণ্টা আগে
ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তগুলোতে আমাদের খাবারের তালিকায় স্বভাবতই মাংসের বিভিন্ন পদের আধিক্য থাকে। পোলাও, বিরিয়ানি, রেজালা কিংবা কাবাবের মতো লোভনীয় সব ভারী খাবার টেবিলে সাজানো থাকলে জিভকে সামলানো দায় হয়ে পড়ে। অসুবিধা হতে পারে জেনেও অনেকেই বছরে তো একটাই কোরবানির ঈদ ভেবে কোনো বাছবিচার ছাড়াই...
৮ ঘণ্টা আগে
কোরবানির ঈদে টানা কয়েক দিন গরুর মাংস খাওয়া হয়। একইভাবে খেতে মন না চাইলে স্বাদে বদল আনতে পারেন। আপনাদের জন্য গ্রিন চিলি বিফের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। গরুর মাংস ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করুন। এরপর বাদামি করে ভাজুন। আরেকটি পাত্রে তেল গরম করে পেঁয়াজকুচি, আদাকুচি ও রসুনের...
৮ ঘণ্টা আগে