
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অধ্যাপক ড. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।
দলীয় বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘জনমুখী বাজেট ২০২৬-২৭ প্রস্তাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। অনুষ্ঠানে দলের আমির শফিকুর রহমান জানান, জুলাই-জুনের বদলে...
৭ ঘণ্টা আগে
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সরকারের একটা অংশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চবিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি...
১১ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
কোনো অভ্যুত্থানের ফল জনগণ পায়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি বলেছেন, প্রতিটি অভ্যুত্থানে জনগণের একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু লড়াই করলে ব্যর্থতা আসে। লড়াইয়ের ফল কখনো আসলে জনগণ পায় না...
১৪ ঘণ্টা আগে