চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের। এর মধ্যেই আইফোনের নতুন এই সিরিজ নিয়ে ইন্টারনেটে ফাঁস হয়েছে নানা তথ্য।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৫ প্রোতে থাকবে ১২ মেগাপিক্সেলের ফাইভএক্স পেরিস্কোপ ক্যামেরা। প্রযুক্তি বিশ্লেষক জেফ পু বলেন, ‘আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এ ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় থাকতে পারে একটি নতুন ৪৮-মেগাপিক্সেল থ্রি-স্ট্যাকড সেন্সর। এ ছাড়া আইফোন ১৫ প্রো মডেলে থাকবে পেরিস্কোপ লেন্স, যার জুম ফাইভএক্স অপটিক্যাল।’
পু আরও জানিয়েছেন, মূলত আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলোতেই থাকতে পারে এ ফাইভএক্স পেরিস্কোপ লেন্স। এ সিরিজে দুটি প্রো মডেল থাকবে—আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স।
এ বিশ্লেষকের দাবি অনুযায়ী, অ্যাপল এ নিয়ে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘লান্তে অপটিকস’ এর সঙ্গে আলোচনা করেছে। ধারণা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানই আইফোনের নতুন মডেলের পেরিস্কোপ লেন্সের মূল সরবরাহকারী হতে চলেছে।
শোনা যাচ্ছে, আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসির উৎপাদিত ৩ ন্যানোমিটার প্রযুক্তির ‘অ্যাপল-এ১৭’ চিপ ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনের নতুন সিরিজের চার্জিংয়ে থাকতে পারে ইউএসবি টাইপ-সি প্রযুক্তি।
কাস্টমাইজড চার্জিং পোর্ট ব্যবহার করে থাকে এমন কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। কোম্পানিটি তাদের আইফোনের জন্য বিশেষ ধরনের চার্জার ব্যবহার করে থাকে। তবে অ্যাপল একটি সর্বজনীন কেব্ল ব্যবহার না করলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নতুন ডিভাইস বিক্রি করতে পারবে না।
এর আগে, মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের ফোনগুলোর জন্য একটি সর্বজনীন চার্জিং কেব্ল তৈরি করতে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আলাদা ফোনের জন্য আলাদা ধরনের চার্জিং কেবলের ঝামেলায় পড়তে হবে না ব্যবহারকারীদের।

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১১ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১৪ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১৮ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
২০ ঘণ্টা আগে