আমাদের দেশে ঠিক কত ভাবে চিড়া খাওয়া হয় তার হিসাব রাখা সত্যি কঠিন। দই চিড়া আমাদের অন্যতম জনপ্রিয় খাবার। এ ছাড়া আছে চিড়া ভাজা কিংবা চিড়ার সঙ্গে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করা মুড়িঘন্ট ইত্যাদি। কিন্তু চিড়ার কাটলেট? এটিকে ফিউশন খাবার বলা চলে।
উপকরণ
চিড়া ১ কাপ, ডিম ১টি, ময়দা আধা কাপ, চিনি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, কোরানো নারকেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, এলাচি গুঁড়া আধা চা–চামচ, পানি ৩ টেবিল চামচ, তেল পরিমাণমতো।
প্রণালি
একটি পাত্রে চিড়া, ডিম, ময়দা, চিনি, কোরানো নারকেল, এলাচি গুঁড়া একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে নরম করে মাখিয়ে নিন। কড়াইয়ে পরিমাণমতো সাদা তেল দিয়ে হালকা গরম করুন। হাতে অল্প তেল মাখিয়ে চিড়ার মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে বল বানিয়ে নিন। তারপর হাতের চাপে কিছুটা চ্যাপ্টা আকার দিন। এভাবে কাটলেট বানিয়ে কড়াইয়ের গরম তেলে কাটলেটগুলো ছেড়ে দিন। দুই পাশ বাদামি রঙে ভেজে নামিয়ে নিন। তারপর গরম-গরম পরিবেশন করুন।
রেসিপি: রামিসা হক। ছবি: অভিজিৎ

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
৪ ঘণ্টা আগে
বাঙালি আর দূর আফ্রিকার দেশ ঘানার মানুষের মধ্যে একটা বিষয়ে খানিকটা মিল আছে। চমকে ওঠার কিছু নেই। শীতলক্ষ্যাতীরের মানুষ যেমন সুদীর্ঘ সময় ধরে তাঁতে বুনে চলেছেন জামদানি কাপড়, ঘানার মানুষও তেমনি তাঁতের ফ্রেমে রঙিন সুতায় বুনে চলেছেন নিজেদের ইতিহাস। ঘানার ঐতিহ্যবাহী কাপড়ের গল্পটা শুধু সুতা দিয়ে কাপড় বোনার
৬ ঘণ্টা আগে
বাঙালির যেমন আছে শিঙাড়া বা আলুর চপের মতো জিবে জল আনা ভাজাপোড়া খাবার, তেমনি উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের মানুষদের আছে ঐতিহ্যবাহী পদ ‘মাকুদা’। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মৌরিতানিয়া নিয়ে গঠিত উত্তর আফ্রিকার একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল মাগরেব। আর মাকুদা হলো সেই অঞ্চলের গোল চ্যাপ্টা...
৯ ঘণ্টা আগে
ইউরোপের একমাত্র লিঙ্গ-ভিত্তিক বিভক্ত সৈকত ইতালির ‘আল্লা ল্যান্টার্না’। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই সৈকতে সম্প্রতি এক অভূতপূর্ব হট্টগোলের ঘটনা ঘটেছে। এক তরুণী পর্যটক পুরুষদের জন্য সংরক্ষিত এলাকায় গিয়ে রোদ পোহাতে অস্বীকৃতি জানালে এই ঝামেলার সূত্রপাত হয়।
১৯ ঘণ্টা আগে