বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
শাকালুর মাখা সালাদ
উপকরণ
শাকালু ৩টি, কুচি করা কাঁচা মরিচ ৫টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ স্বাদমতো, টালা মরিচের গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি
শাকালু ধুয়ে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন। পরে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি সামান্য থেঁতো করে নিন। তারপর সারভিং প্লেটে শাকালু রেখে, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি, লবণ, বিট লবণ, টালা মরিচ গুঁড়া এবং লেবুর রস একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে শাকালুর মাখা সালাদ।
আনারস দিয়ে শাকালুর সালাদ

উপকরণ
শাকালু ৩টি, আনারস ১টি, কুচি করা কাঁচা মরিচ ৫টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ স্বাদমতো, টালা মরিচের গুঁডো ১ চা-চামচ এবং কাসুন্দি ২ থেকে ৩ টেবিল চামচ।
প্রণালি
শাকালু আর আনারস ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার দুটিই কিউব করে কেটে রাখুন। এরপর কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি সামান্য থেঁতো করে নিন। তারপর সার্ভিং প্লেটে শাকালু রেখে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি, লবণ, বিট লবণ, টালা মরিচ গুঁড়া, লেবুর রস আর কাসুন্দি একসঙ্গে মেখে নিলে তৈরি হয়ে যাবে আনারস ও শাকালুর সালাদ।

সেলফোনটি আপনার শিশুকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। কী, বিশ্বাস হচ্ছে না? হয়তো সেলফোনটিতে ভিডিও দেখে আপনার সন্তান হাসিমুখে খাবার খাচ্ছে। কিংবা আপনি যখন ব্যস্ত থাকেন, তখন সেলফোনে গেম খেলে কিংবা ভিডিও দেখে কাটে আপনার সন্তানের সময়।
১ ঘণ্টা আগে
রোজার মধ্য়ে যাঁরা ডায়েট করছেন, তাঁরা বিভিন্ন ধরনের সালাদ নিশ্চয় পাতে রাখছেন রোজ। আপনাদের জন্য কাবলি ছোলা দিয়ে মজাদার একটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
আজ আপনার অফিসে সম্মান বাড়বে, কিন্তু সেটা যেন আবার আপনার অহংকারের বেলুন না হয়ে যায়। আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে মানুষের মন জয় করবেন ঠিকই, তবে সাবধান—বেশি মিষ্টি কথা বলে আবার কাউকে ধার দিয়ে বসবেন না! সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটে যেতে পারে, কিন্তু আপনার পুরোনো কোনো ঝগড়া আবার রি-ইউনিয়ন করতে পারে।
৫ ঘণ্টা আগে
সামনে ঈদ। ত্বকের মলিন ভাব ঈদের আনন্দই না জানি মাটি করে দেয়—এ ভাবনায় অনেকে। এমন যাঁরা আছেন, এ লেখা তাঁদের জন্যই। ট্যান মোকাবিলায় আপনার শক্তি হয়ে উঠতে পারে ঘরে থাকা উপকরণ। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি করে ফেলতে পারেন বিভিন্ন ধরনের প্যাক। তা ব্যবহার করে পেতে পারেন ঝকঝকে...
৫ ঘণ্টা আগে