রসুন আমাদের রান্নাঘরের অপরিহার্য উপকরণ। এর ব্যবহার খাবারের ঘ্রাণ ও স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি রয়েছে ঔষধি গুণ। যদিও রসুন সারা বছর পাওয়া যায়। তবে ঝামেলা এড়াতে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে এতেও রয়েছে বিপত্তি। তাপ বা অন্যান্য কারণে রসুন দ্রুত শুকাতে বা নষ্ট হতে পারে। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি জাদুকরি কিছু সহজ টিপস, যে উপায়ে রসুন সতেজ ও দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে।
রসুন দীর্ঘ সময় তাজা রাখার ৫ সহজ উপায়:
১. এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন
রসুন সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো এর খোসা ছাড়িয়ে এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখা। এভাবে রসুন এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। তবে পাত্রে যেন কোনো আর্দ্রতা না থাকে, তা নিশ্চিত করুন। নইলে রসুন নষ্ট হতে পারে। কর্মজীবী নারীদের জন্য এটি হতে পরে সময় বাঁচানো পদ্ধতি। যাঁরা কর্মজীবী নারী, তাঁদের জন্য এটি একটি দারুণ টিপস। কারণ, রসুনের খোসা ছাড়ানো সময়সাপেক্ষ।
২. রসুন বেটে ফ্রিজে রাখুন
প্রতিদিন রান্নার কাজে রসুন ব্যবহারের জন্য পেস্ট তৈরি করে তা ফ্রিজে রাখতে পারেন। দৈনন্দিন রান্নার কাজে এটি হতে পারে সহজ পদ্ধতি। ঘরে থাকা ব্লেন্ডার অথবা শিলে রসুন বেটে নিন। প্লাস্টিক কিংবা কাচের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। সামান্য সাদা সিরকা দিতে ভুলবেন না। দীর্ঘদিন সংরক্ষণে এটি স্থায়িত্ব বাড়ায়।
৩. পাটের ব্যাগ ব্যবহার করুন
রসুন সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার করতে পারেন। পাটের ব্যাগে বায়ু চলাচলের সুবিধা থাকে, যা রসুনকে দীর্ঘ সময় তাজা রাখতে সাহায্য করে। এভাবে সংরক্ষণ করলে রসুন এক বছর পর্যন্ত ভালো থাকে।

৪. সুতি কাপড় বা ব্যাগ ব্যবহার করুন
যদি পাটের ব্যাগ না থাকে, তবে সুতি কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন। একটি সুতার কাপড় দুই ভাঁজ করে রসুনের গোটা মাথা এর মধ্যে রেখে একটি পোঁটলা তৈরি করুন। এটি আলো কম ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।

৫. কিছু বিষয় মনে রাখুন
রান্নাঘরে রসুন খোলা অবস্থায় রাখলে একটি ঝুড়িতে রাখুন। তবে ঝুড়িতে বাতাস চলাচলের সুবিধা থাকতে হবে। বাজার থেকে রসুন আনার পর কখনো প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। কারণ, বাতাস চলাচলের অভাবে এটি নষ্ট হতে পারে। ঝুড়িতে আস্ত রসুন রাখুন। কারণ, কোয়া আলাদা করে রাখলে তা দ্রুত নষ্ট হয়ে যাবে।
পরেরবার রসুন সংরক্ষণের সময় এ টিপসগুলো মাথায় রাখুন।
সূত্র: এনডিটিভি

ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
১ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৩ ঘণ্টা আগে
ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
১৮ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
২১ ঘণ্টা আগে