ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও কিন্তু শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জোগান দিতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
ইলিশের ডিম চার ছড়া, রুই মাছের লেজ একটি, পেঁয়াজ কিউব করে কাটা দুই টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি এক টেবিল চামচ, শুকনা মরিচ টালা ৫ থেকে ৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ।
রুই মাছের লেজ, ছোট ইলিশের ডিম, হলুদ, লবণ, লেবুর রস মাখিয়ে ফ্রাই প্যানে মচমচে করে ভেজে নিন। পরে লেজের কাঁটা ছাড়িয়ে নিন। এবার থালায় ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে গুঁড়া করে নিন। পরে কাঁচা মরিচের কুচি, পেঁয়াজকুচি ভালো করে চটকে মাখিয়ে নিন। সবশেষে কাটা ছাড়িয়ে রাখা মাছ, ইলিশের ডিম দিয়ে আবারও চটকে নিন। এবার সরিষার তেল মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওমেগা থ্রি-তে ভরা ভর্তা।

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৩ ঘণ্টা আগে
ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
১৮ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
২১ ঘণ্টা আগে
প্রিয় পারফিউমটি প্রতিদিন ব্যবহার করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলেন, আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না। পরিচিত সেই সতেজতা নেই। এর জন্য সব সময় পারফিউম দায়ী নয়। ভুলভাবে সংরক্ষণ করার কারণেও বদলে যেতে পারে প্রিয় সুগন্ধির ঘ্রাণ। পারফিউম বেশ সংবেদনশীল একটি জিনিস।
১ দিন আগে