লাল-সবুজ জার্সির প্রিয় দলকে বিশ্বকাপের আসন্ন ম্যাচে সমর্থন জানাতে অপেক্ষায় আছেন পর্তুগালের সমর্থকেরা। খেলা দেখার এই উত্তেজনায়, পরিবার কিংবা বন্ধুদের আড্ডায় টেবিলে জায়গা করে নিতে পারে জনপ্রিয় পর্তুগিজ খাবার। বিখ্যাত এই ডেজার্টজাতীয় খাবারের নাম পাস্তেইশ দে নাতা। বাইরে খাস্তা বা মচমচে আর ভেতরে নরম, মোলায়েম ডিমের কাস্টার্ড এটি।
আঠারো শতকে লিসবনের জেরোনিমাস মঠের ক্যাথলিক সন্ন্যাসীরা প্রথম এটি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। তখন ডিমের সাদা অংশ ব্যবহার করা হতো কাপড় শক্ত করার জন্য। বাকি পড়ে থাকা কুসুম নষ্ট না করে সুস্বাদু কোনো খাবার তৈরির ভাবনা থেকে এটি তৈরি করা হয়েছিল। আজ এটি পর্তুগালের অন্যতম জনপ্রিয় খাবারগুলোর একটি। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার এই পর্তুগিজ ডেজার্ট।
ময়দা, ২ স্টিক বা ৮ আউন্স স্বাভাবিক তাপমাত্রার লবণবিহীন মাখন, ঠান্ডা পানি, সামান্য লবণ, চর্বিযুক্ত দুধ, চিনি, দারুচিনি, ডিমের কুসুম ৬টি, ভ্যানিলা এসেন্স।
প্রথমে ডো তৈরি করতে, একটি বড় বাটিতে ২ কাপ ময়দা, লবণ ও ৩ থেকে ৪ কাপ ঠান্ডা পানি মিশিয়ে নরম ডো তৈরি করে নিন। সমতল জায়গায় বা টেবিলে হালকা ময়দা ছিটিয়ে তাতে তৈরি করা ডো রেখে প্রায় ৬ ইঞ্চি বর্গাকারে চেপে নিন। এরপর ঢেকে ১৫ মিনিট বিশ্রামে রাখুন। এবার ডো বড় আকারে বেলে নিন। এর দুই-তৃতীয়াংশ জায়গায় ফেটানো মাখনের এক-তৃতীয়াংশ ছড়িয়ে দিন এবং চারপাশে ১ ইঞ্চির মতো ফাঁকা রাখুন। এবার ডো তিন ভাঁজ করে মুড়ে নিয়ে হালকা চাপ দিয়ে সিল করে দিন, যেন ভেতরে বাতাস না থাকে। একইভাবে আরও দুবার বেলে তাতে সামান্য মাখন লাগিয়ে ভাঁজ করে নিন। ডো শক্ত করে রোল করে লম্বা আকার দিন। দুই টুকরো করে প্লাস্টিক র্যাপে মুড়ে অন্তত ২ ঘণ্টা কিংবা সম্ভব হলে সারা রাত ফ্রিজে রাখুন।
এবার কাস্টার্ড তৈরি করে নিন। এর জন্য একটি বাটিতে ৩ টেবিল চামচ ময়দার সঙ্গে সামান্য পরিমাণে দুধ মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। অন্য একটি পাত্রে সামান্য চিনি, পরিমাণমতো পানি ও ১টি দারুচিনি একসঙ্গে ফুটিয়ে হালকা ঘন করে সিরাপ তৈরি করে নিন। বাকি দুধ গরম করে ময়দার মিশ্রণে ঢেলে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর দারুচিনি তুলে ফেলে গরম চিনির সিরাপ ধীরে ধীরে ঢেলে দ্রুত নাড়তে থাকুন। আধা চা-চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে সামান্য ঠান্ডা হলে ৬টি ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে তাতে যোগ করুন। এবার মিশ্রণটি ছেঁকে একটি বাটিতে নিয়ে ঢেকে রাখুন।

এবার ছোট বেকড পেস্ট্রি বা টার্ট তৈরি করতে ওভেন ২৯০ ডিগ্রি সেলসিয়াস বা ৫৫০ ডিগ্রি ফারেইনহাইট তাপমাত্রায় অন্তত ৩০ মিনিট আগে থেকে গরম করে নিন। ফ্রিজ থেকে ডো বের করে প্রায় ১ ইঞ্চি মোটা লম্বা আকারের রোল বানিয়ে ছোট ছোট টুকরো করে নিন। প্রতিটি টুকরোকে মাফিন বা কাপকের ছাঁচে রেখে আঙুল দিয়ে চেপে নিচ থেকে পাশ পর্যন্ত পাতলা করে ছড়িয়ে দিন। ওপরের অংশ সামান্য উঁচু রাখুন। এবার প্রতিটি ছাঁচের তিন-চতুর্থাংশ পর্যন্ত কাস্টার্ড দিয়ে ভরে নিন। মাফিনের ছাঁচের আকার ছোট হলে ৮ থেকে ৯ মিনিট এবং বড় হলে ১৫ থেকে ১৭ মিনিট বেক করুন। এর ওপর হালকা বাদামি দাগ দেখা দিলে বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। কয়েক মিনিট এটিকে ঠান্ডা করে ছাঁচ থেকে বের করে, ওপর থেকে আইসিং সুগার বা চিনির গুঁড়া ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।

সবচেয়ে ভালো স্বাদ পেতে তৈরির দিনই খেয়ে নিন। কারণ, তখন এটির বাইরে খাস্তা বা মচমচে স্তর ও ভেতরের নরম স্বাদ উপভোগ করা যায়।
সোর্স: লেইটস কুলিনারিয়া

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
১ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
৪ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
৭ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
৯ ঘণ্টা আগে