আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে শুরু হয়ে গেছে বাড়তি ভিড়। এই সময়ে একটু পরিকল্পনা করে বাজার করলে বাজেটের ভেতরে সব দরকারি জিনিস কেনা নিশ্চিত করা সম্ভব। এ মাসের জন্য পরিকল্পিত বাজারসদাই আপনাকে করবে দুশ্চিন্তামুক্ত।
রমজানে কেনাকাটার সঠিক পরিকল্পনা ও তালিকা
বাজার করার আগে রান্নাঘর ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন। কোন জিনিসগুলো ফুরিয়ে গেছে আর কোনগুলো এখনো মজুত আছে, তা দেখে একটি তালিকা তৈরি করুন। তালিকা ছাড়া বাজারে গেলে অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা বাড়ে। তাই রোজার সময় একটু বুঝেশুনে কেনাকাটা করার চেষ্টা থাকতে হবে, যাতে জরুরি এবং পুষ্টিকর নানা পণ্য কেনা হয়।
মজুতযোগ্য পণ্য একসঙ্গে কিনুন
যেসব জিনিস মজুত করে রাখা যায়; যেমন চাল, ডাল, ছোলা, তেল কিংবা চিনি—এগুলো একসঙ্গে পুরো মাসের জন্য একটু বেশি করে কিনে রাখা ভালো। এতে বারবার বাজারে যাওয়ার ঝামেলা কমে যায় এবং রমজান মাসে ধাপে ধাপে পণ্যের দাম বাড়লেও তেমন দুশ্চিন্তা করতে হবে না। আবার চাল বস্তা ধরে কিনলে দামের ক্ষেত্রে কিছুটা সাশ্রয় হয়।
বেসনের স্বাস্থ্যকর বিকল্প
রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ হলো বেসন। এ সময় বাজারে বেসনের দাম যেমন বাড়ে, তেমনি এর মান নিয়ে থেকে যায় সংশয়। তাই স্বাস্থ্য নিশ্চিত করতে ছোলার ডাল ও খেসারির ডাল কিনে বাড়িতে বা ভাঙিয়ে নিতে পারেন। এতে ভেজালমুক্ত স্বাস্থ্যকর ইফতারি তৈরি করা সম্ভব।
দামের তুলনা ও ছাড় দেখে কেনা
যেকোনো পণ্য কেনার সময় ওজনের সঙ্গে দামের তুলনা করে নেওয়া জরুরি। অনেক সময় বড় প্যাকেটের চেয়ে ছোট প্যাকেটে ছাড় বেশি থাকে। এ ছাড়া সুপারশপগুলোর মেম্বারশিপ পয়েন্ট বা অনলাইন শপের ডিসকাউন্ট অফারগুলো কাজে লাগাতে পারেন। তা ছাড়া বর্তমানে অনেক ফেসবুক পেজ সরাসরি খামার থেকে তাজা পণ্য কম দামে সরবরাহ করে। সেদিকেও আপনি নজর রাখতে পারেন।
বাজার ও পুষ্টি সচেতনতা
রান্নার উপকরণগুলো রোজার শেষ মুহূর্তের জন্য ফেলে না রেখে আগেভাগে কিনে ফেলুন। সাদা চিনি এবং সাদা আটার বদলে লাল চিনি ও লাল আটা কেনার চেষ্টা করুন। নুডলস অথবা পাস্তা কেনার ক্ষেত্রে হোল গ্রেইন বেছে নেওয়া হার্টের স্বাস্থ্য এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। এ ছাড়া প্যাকেটজাত সস কিংবা ড্রেসিং কেনার সময় তাতে চিনি ও লবণের পরিমাণ কতটুকু আছে, তা লেবেল দেখে নিশ্চিত হয়ে নিন।
সংরক্ষণ ও পরিচ্ছন্নতা
কাঁচা মাছ, মাংস ও শাকসবজি বাসায় এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবেই সংরক্ষণ করুন। ফলমূল কিংবা সবজি কাঁচা খাওয়ার আগে লবণ অথবা ভিনেগার মেশানো পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে রোগবালাইয়ের ঝুঁকি কমে যায়।
সূত্র: হিউম্যান অ্যাপারেলস ও অন্যান্য

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, প্রাণঘাতী বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং পাহাড়ি এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস...
১১ ঘণ্টা আগে
ঘুমের সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হলে অনেকেই বিছানা বা গদির দিকে নজর দেন। কিন্তু সমস্যার কারণ হতে পারে বালিশও। ঘুমের ধরন, কাঁধের প্রস্থ, গদির নরম-শক্তভাব—এসব বিবেচনা করেই নিজের জন্য উপযুক্ত বালিশ বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন ম্যানচেস্টার স্কুল অব ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপিস্ট
১৫ ঘণ্টা আগে
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...
১৫ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, ক্যানসার ধরা পড়ে চতুর্থ স্টেজে গিয়ে। তখন কারও কারও ক্ষেত্রে কিছুই করার থাকে না। অথচ জীবনের শুরু থেকে সুস্থ ও সুন্দর জীবনযাপন মেনে চললে যেকোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২১ ঘণ্টা আগে