
ধীরে ধীরে চলে আসছে গরমের দিন। রান্না করা খাবার বাইরে রাখলে নষ্ট হবে না, সে সময়ও চলে যাচ্ছে ধীরে ধীরে। তাই আবারও ফিরে যেতে হবে নিয়ম মেনে ফ্রিজে খাবার রাখার দিনে। গরম খাবার ফ্রিজে রাখা নিয়ে আমাদের অনেকের মনে একটা চিরচেনা ভয় কাজ করে। মনে করা হয়, গরম খাবার ফ্রিজে রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যায় কিংবা খাবার ঠান্ডা করে ফ্রিজে রাখা ভালো। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন ঠিক উল্টো কথা। তাঁরা বলছেন, খাবার দীর্ঘক্ষণ বাইরে রেখে ঠান্ডা করলেই বরং স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
গরম খাবার দ্রুত ফ্রিজে রাখা জরুরি
খাবার রান্না করার পর এটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তখন সেটি ডেঞ্জার জোন বা বিপজ্জনক তাপমাত্রায় প্রবেশ করে। ৪ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সালমোনেলা বা ই-কোলাইয়ের মতো ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে। খাবার যত বেশি সময় এই তাপমাত্রায় ঘরের পরিবেশে থাকবে, বিষক্রিয়ার আশঙ্কা তত বাড়বে। আধুনিক ফ্রিজগুলো এমনভাবে তৈরি যে সামান্য গরম খাবার রাখলে তার কোনো ক্ষতি হয় না; বরং খাবার দ্রুত ঠান্ডা হলে তা খাওয়ার জন্য নিরাপদ।
ঘরের স্বাভাবিক তাপমাত্রা কতটা নিরাপদ
অনেকে মনে করেন, খাবার ৩ থেকে ৪ ঘণ্টা বাইরে থাকলে কিছু হবে না। কিন্তু স্বাস্থ্যবিধি অনুযায়ী রাখতে হবে। রান্না করা খাবার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ২ ঘণ্টার বেশি রাখা উচিত নয়। যদি গরমকাল হয় বা ঘরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তবে ১ ঘণ্টার মধ্যে খাবার ফ্রিজে রাখা উচিত।
ফ্রিজে খাবার রাখার সঠিক নিয়ম
গরম খাবার সরাসরি ফ্রিজে রাখার মানে এই নয় যে আস্ত একটা বড় হাঁড়ি সটান ভেতরে ঢুকিয়ে দেবেন। এতে খাবারের মাঝখানের অংশ ঠিকমতো ঠান্ডা হতে পারে না। নিরাপদ উপায়ে খাবার সংরক্ষণের চারটি নিয়ম হলো—
ফ্রিজ কি আসলেই নষ্ট হয়ে যায়
পুরোনো দিনের ফ্রিজে গরম খাবার রাখলে তার কনডেনসার নষ্ট হওয়ার ভয় ছিল। কিন্তু বর্তমানের স্মার্ট ফ্রিজগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, তারা বাইরের বাড়তি তাপমাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। একটু বাড়তি বিদ্যুৎ খরচ হলেও পরিবারের স্বাস্থ্যঝুঁকির তুলনায় তা খুবই নগণ্য।
কত দিন পর্যন্ত খাবার রাখা যাবে
খাবার ঠান্ডা হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা একটি ভুল ধারণা। খাবার রান্নার পর পরিবেশন শেষ হলে যত দ্রুত সম্ভব, তা ফ্রিজে তুলে ফেলুন। শুধু খেয়াল রাখুন, পাত্রটি যেন ছোট হয় এবং বাতাস চলাচলের সুযোগ থাকে। ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া মরে যায় না, শুধু তাদের বংশবিস্তারের গতি ধীর হয়। তাই রান্না করা সবজি ২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রাখা উচিত নয়। মাছ বা মাংস সর্বোচ্চ দুই দিন পর্যন্ত সেখানে রাখা যেতে পারে।
সূত্র: ভিএন এক্সপ্রেস, দ্য কিচেন

ডিজিটাল যুগে একটি শিশুর জীবন শুরু হওয়ার আগেই তার অনলাইন উপস্থিতি তৈরি হয়ে যায়। মা-বাবারা গর্ভাবস্থার সোনোগ্রাম থেকে শুরু করে জন্মের পরপরই নবজাতকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। গবেষণায় দেখা গেছে, পশ্চিমা বিশ্বে প্রতি চারজন শিশুর মধ্যে অন্তত একজনের জন্মের আগেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি তৈরি হয়ে যায়।
২ ঘণ্টা আগে
কিয়ারা আদভানি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের কারণে আলোচনার শীর্ষে রয়েছেন। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। যদিও তাঁর কাজ, ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ প্রায় সবই আমাদের আকর্ষণ করে। তবু তাঁর সৌন্দর্য নিয়ে যেন না বললেই নয়। আমাদের বাক্রুদ্ধ করে দেয় তাঁর অসাধারণ সৌন্দর্য...
১০ ঘণ্টা আগে
সম্প্রতি ‘রেমিটলি’ প্রকাশ করেছে বিশ্বের ভদ্র বা মার্জিত দেশের তালিকা। তাতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। পর্যটকদের প্রতি স্থানীয়দের বিনয়ী আচরণ এবং চমৎকার আতিথেয়তার কারণে দেশটি ভ্রমণপিয়াসিদের পছন্দের তালিকায় শীর্ষ আসন দখল করেছে। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকতে...
১২ ঘণ্টা আগে
বৈশাখ মাস শুরু হয়ে গেল। তার মানে, গ্রীষ্মকাল শুরু। প্রচণ্ড গরম পড়বে এখন। হঠাৎ হঠাৎ হবে ঝড়। বাংলাদেশে গ্রীষ্ম মানে তীব্র দাবদাহ, উচ্চ আর্দ্রতা এবং ক্লান্তিকর আবহাওয়া। মার্চ থেকে জুন—এই সময়টায় দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
১৪ ঘণ্টা আগে