
রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র রাজকন্যার কথা মনে আছে? তার মধ্য়ে ছিল প্রেম ও সৌন্দর্য। আবার সে যুদ্ধে যেতেও ভয় পেত না। বলা ভালো, নারীসুলভ আচরণের চেয়ে তার মধ্য়ে পুরুষের শক্তিই দৃশ্যমান ছিল বেশি। অর্জুনের প্রেমে পড়ার পর দেবতার বরে সে অপরূপ নারীতে পরিণত হলেও তাতে তুষ্ট ছিল না। শেষমেশ অর্জুনের কাছে নিজের আসল যোদ্ধা রূপটিই তুলে ধরে সে। সেই চরিত্রের নাম চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী।
এখন এমন মেয়েদেরই বলা হয় টমবয়। সবই যুগ অনুযায়ী বদলেছে। তবে এখনো কেউ হয়তো চিত্রাঙ্গদার মতো একবুক প্রেম আর যোদ্ধার মানসিকতা নিয়ে ট্রেন্ডি লুকে দাপিয়ে বেড়াচ্ছেন শহর। ফিট ফিগার, সুদৃঢ় মুখশ্রী ও স্মোকি আই মেকআপ যেন নিঃশব্দে বলে যায়, ‘আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী।’ যে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদ হয়তো এই টমবয়দের জন্যই তৈরি হয়েছিল। এরা একদিকে যেমন রান্নাঘরে নিরীক্ষা চালান, তেমনি স্কুটির বদলে পছন্দ করেন বাইক। আবার ছেঁড়াফাটা জিনস, শার্ট, টপস গায়ে চড়িয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। তাই বলে প্রেমে পড়লেও কি এরা সাজেন না? সাজেন সাজেন।
এই টমবয়রাও চোখভর্তি কাজল দেন, ১২/১৩ হাত শাড়ির প্রেমে পড়েন কিংবা জুতসই অনুষঙ্গ খুঁজে নিয়ে তৈরি করেন নিজের ফ্যাশন স্টেটমেন্ট। বদলে যাওয়া যুগের চিত্রাঙ্গদারা কি এবার বসন্তবরণে শাড়ি পরার কথা ভাবছেন?
পিন্টারেস্ট ইন্সপায়ার্ড ফ্যাশন বেছে নিন
যেহেতু সব সময় শাড়ি পরেন না, তাই সুতি শাড়ি বেছে নিন। একবার শক্তপোক্তভাবে পরে নিলে আর চিন্তা নেই। মাঝেমধ্যে একটু কুঁচি ঠিক করে নিতে হবে, এই যা। সুতির ওপর স্ক্রিনপ্রিন্ট, ব্লক কিংবা বাটিক করা শাড়ি বেছে নিন। ফাল্গুনে এ ধরনের শাড়িগুলোই বেশি মানায়। রঙের বেলায় হলুদ, কমলা, বাসন্তী, লেমন, গোলাপি, লাল কিংবা বেগুনি রং বেছে নিতে পারেন। অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ-এর স্বত্বাধিকারী এবং ডিজাইনার আফরিন আহমেদ বলেন, ‘যাঁরা সাধারণত শাড়ি পরেন না, তাঁদের জন্য বসন্তবরণে সুতি শাড়ি সহজ ও আরামদায়ক হবে। কারণ, সুতি শাড়ি হালকা, তাই ক্যারি করা সহজ। হুট করে শাড়ি পরাতেও খুব বেশি জমকালো লাগে না। মানে, শাড়ি পরে নিজেকে “নিজের মতোই” প্রেজেন্ট করা যায়।’

এবার এসব শাড়ি কী দিয়ে পরবেন, নিশ্চয় তা নিয়ে ভাবছেন? আলমারি খুলে দেখুন তো শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে এমন কোনো ফ্রক, কুর্তি বা শার্ট আছে কি না। এগুলোর সঙ্গেও আজকাল দারুণভাবে শাড়ি পরছেন নারীরা। একে বলা হচ্ছে পিন্টারেস্ট ইন্সপায়ার্ড ফ্যাশন। এই বসন্তে আপনি না হয় একটু বেশিই নিরীক্ষা করলেন প্রিয় চিত্রাঙ্গদা!
ঝুঁকি নেওয়ার দরকার নেই
একেবারে নারীসুলভ আচরণ যেহেতু আপনার ধাতে নেই; তাই নিজের সত্তার সঙ্গে তাল মিলিয়ে চলুন। আপনি মিনিমালিস্ট। সাদামাটা-পরিপাটি থাকতেই ভালোবাসেন, তেমনটাই থাকুন। ফুল জড়ানো চুলের খোঁপা সামলানোর ঝামেলা এড়াতে চাইলে সোজা পনিটেইল করে নিন। ছোট বা বড় যেকোনো চুলেই মানাবে। বেশি হলে চুলটা স্ট্রেইট করে নিতে পারেন।
এতে অনেকটাই গোছানো লাগবে দেখতে। চাইলে মেসি বান অথবা মেসি বেণিও করে নিতে পারেন।

সাজে অত পারদর্শী না হলেও দ্বিধার কারণ নেই। নিউ রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী তাবিন্দা মোশারফ আপনাদের দুশ্চিন্তা দূর করেছেন। তিনি জানিয়েছেন, মেকআপের আগে মুখের ত্বক ভালোভাবে ক্লিনজার দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার মেখে নিতে হবে। এর দু-তিন মিনিট পর ত্বকে প্রাইমার লাগিয়ে নিন। চাইলে হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যেতে পারে। নয়তো যেকোনো ভালো ব্র্যান্ডের বিবি ক্রিম লাগিয়ে ন্যাচারাল ফ্ললেস একটা বেস মেকআপ করে ফেস পাউডার লাগিয়ে বেস মেকআপটা সেট করে নিতে পারেন। এরপর সুন্দর করে আই ভ্রু এঁকে নিন। এরপর কাজল, মাসকারা, ব্লাশ, কনট্য়ুর, হাইলাইটার এবং লিপস্টিক ব্যবহার করে নিতে হবে। ব্লাশ ব্যবহারের অভ্যাস না থাকলে এড়িয়ে যাওয়াই ভালো। সব শেষে অবশ্যই সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিতে হবে।

এর চেয়ে সেরা সাজ আর কীই-বা হতে পারে এ সময়ের চিত্রাঙ্গদাদের জন্য? সাজের শেষে গয়না বলতে কানে লম্বা দুল বা ছোট টপ পরুন। গলায় লম্বা মালা থাকতেও পারে, না-ও পারে। হাতে ব্রেসলেট, মোটা একটা বালা কিংবা ঘড়ি রেখে দিন। বাইরে বের হওয়ার সময় শাড়ির সঙ্গে স্নিকার্স এবং ব্যাকপ্যাক পরুন। এরপর পুরো শহর আপনার।

এখন চলছে মাঘ মাস। হাড়কাঁপানো শীত থাকার কথা। কিন্তু ভোর কিংবা রাতে হিমেল হাওয়ার কাঁপুনি লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে বেশ গরম লেগে যাচ্ছে। একদিকে থাকছে শীতের আমেজ, অন্যদিকে হালকা গরম—এ দুইয়ের টানাপোড়েনে কোন পোশাকটি আলমারি থেকে বের করবেন, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা কাজ করে।
২ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়ায়। কর্মক্ষেত্রে বসের কোনো ভুল ধরিয়ে দিয়ে ‘হিরো’ সাজার চেষ্টা করতে পারেন, তবে পিঠ বাঁচিয়ে কথা বলবেন। আর্থিক দিক থেকে দিনটি মন্দ নয়, পুরোনো কোনো জ্যাকেটের পকেটে বা বইয়ের ভাঁজে হারানো টাকা ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা।
২ ঘণ্টা আগে
বসন্তের আবহে ভালোবাসার বার্তা নিয়ে এসেছে ফেব্রুয়ারি মাস। ৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় রোজ ডে বা গোলাপ দিবস। প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিয়ে মনের না-বলা কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না।
৩ ঘণ্টা আগে
প্রতিদিন আমাদের খাবার তালিকায় রুটি পরিচিত হলেও সঠিক কৌশল না জানার কারণে তা অনেক সময় শক্ত হয়ে যায়। তবে রুটি নরম করতে শুধু আটা মেখে নেওয়াই যথেষ্ট নয়; ছোট কিছু কৌশলেও লুকিয়ে থাকে এর আসল রহস্য।
৪ ঘণ্টা আগে