এখন চলছে মাঘ মাস। হাড়কাঁপানো শীত থাকার কথা। কিন্তু ভোর কিংবা রাতে হিমেল হাওয়ার কাঁপুনি লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে বেশ গরম লেগে যাচ্ছে। একদিকে থাকছে শীতের আমেজ, অন্যদিকে হালকা গরম—এ দুইয়ের টানাপোড়েনে কোন পোশাকটি আলমারি থেকে বের করবেন, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা কাজ করে।
মাঘের এই বদলে যাওয়া সময়ে দরকার এমন কিছু পোশাক, যা ঠান্ডা ও গরম—দুটোকেই সমানভাবে বশে রাখতে পারবে। এ সময় পোশাক কেমন হওয়া উচিত, তা নিয়ে কথা হয় ফ্যাশন ডিজাইনার ও জাদুর বাক্সের স্বত্বাধিকারী মেহবুব জাদুর সঙ্গে। তিনি জানান, হালকা শীত শীত আবহাওয়ায় খুব ভারী কিংবা হালকা-পাতলা পোশাক—কোনোটিই পরা যায় না। সে ক্ষেত্রে বেছে নেওয়া যায় ফুল স্লিভ পোশাক। এসব পোশাক শরীর ঢেকে রাখে, ঠান্ডা কম লাগে। এখন গরমটা বেশ সহনীয়। তাই চাইলে দিনের বেলায় ফুল স্লিভ পোশাক পরা যেতে পারে।
মাঘের শেষে যে ধরনের পোশাক বেছে নিতে পারেন—
লেয়ারিং পোশাক
এখনকার আবহাওয়ার জন্য মানানসই পোশাক এটি। খুব ভারী ওভারকোট বা জ্যাকেট না পরে হালকা বুননের সোয়েটার বা কার্ডিগান বেছে নিতে পারেন। ভেতরে পাতলা সুতি কিংবা লিনেনের টপস পরতে পারেন। দুপুরের দিকে রোদ বেড়ে গেলে ওপরের সোয়েটারটি খুলে সহজে ব্যাগে রেখে দেওয়া যায়। কালো বা নেভি ব্লু রঙের পাতলা জ্যাকেট কিংবা কার্ডিগান স্টাইল ও প্রয়োজন—দুই-ই মেটাবে।
স্লিপ স্কার্ট ও ব্লেজার
যাঁদের একটু ফ্যাশনেবল লুক পছন্দ, তাঁরা সিল্ক বা সাটিনের স্লিপ স্কার্টের সঙ্গে একটি স্ট্রাকচার্ড ব্লেজার পরতে পারেন। এটি যেমন ঠান্ডা থেকে বাঁচাবে, তেমনই স্কার্টের হালকা ফ্যাব্রিকস দুপুরের গরমের অস্বস্তি দূর করবে।
লেদার প্যান্ট ও স্নিকার্স
ফক্স লেদার প্যান্ট এখন বেশ ট্রেন্ডি। এটি বাতাস রোধ করে, তাই সকালে আরামদায়ক লাগে। আবার দুপুরের রোদেও খুব একটা অস্বস্তি দেয় না। এর সঙ্গে একটি সাধারণ ফুল হাতা টি-শার্ট বা লিনেন শার্ট পরতে পারেন। পায়ে রাখতে পারেন সাদা স্নিকার্স, যা আপনাকে ক্যাজুয়াল, কিন্তু পরিপাটি একটা লুক দেবে।
কুইল্টেড জ্যাকেট বা ট্রেঞ্চ কোট
মাঘের মিষ্টি রোদে ঘোরাঘুরির জন্য হালকা ওজনের কুইল্টেড জ্যাকেট বা ক্ল্যাসিক ট্রেঞ্চ কোট বেছে নিতে পারেন। এগুলো ওজনে হালকা হওয়ায় হাতে বহন খুব সহজ। ডেনিম কিংবা ফরমাল ট্রাউজারের সঙ্গে একটি নিউট্রাল রঙের কোট পরলে আউটফিটে একধরনের ফ্রেঞ্চ-স্টাইল ভাব আসবে।
স্মার্ট অ্যাকসেসরিজ ব্যবহার
যেহেতু এখন রোদ ও ঠান্ডা—দুটোই আছে, তাই সঙ্গে একটি পাতলা উলের বা সিল্কের স্কার্ফ রাখতে পারেন। এটি গলায় জড়ালে ঠান্ডা কম লাগবে এবং রোদে বের হলে মাথা ঢাকা যাবে। এ ছাড়া কড়া রোদ থেকে বাঁচতে সঙ্গে রাখুন স্টাইলিশ সানগ্লাস।
পঞ্চ পরুন নির্দ্বিধায়
মেহবুব জাদু বলেন, ‘পাঁচ কোনার পোশাক সুতির পঞ্চ হালকা শীতের জন্য বিশেষভাবে উপযোগী এবং এটি ফ্যাশনেবলও বটে। একসময় শুধু উল দিয়ে পঞ্চ তৈরি করা হলেও এখন মোটা সুতি, খাদি, লিনেন, জর্জেটসহ অন্যান্য কাপড়ে এটি তৈরি হয় বলে বারোমাস পরা যায়। এসব পঞ্চে বৈচিত্র্য আনার জন্য ব্লক, বাটিক, এমব্রয়ডারি কিংবা হাতের কাজ করা হয়। এ ছাড়া ডলার, চুমকি, পুঁতি ইত্যাদি দিয়ে নকশা করা পঞ্চ যেকোনো অনুষ্ঠানে পরে যাওয়া যায়। এটি সাধারণত লেগিংস কিংবা জিনসের সঙ্গে বেশি পরা হয়।

বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে সাইকেলে দুই বছরের অভিযানে বেরিয়েছিলেন যুক্তরাজ্যের ৩০ বছর বয়সী মাতিলদা পাইন। কিন্তু তুরস্কে একটি ‘মজার বিদায়ের ছবি’ তুলতে গিয়ে দুর্ঘটনায় পিঠের দুটি হাড় ভেঙে যাওয়ায় আপাতত থেমে গেছে তাঁর সেই যাত্রা।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে (৮,০৫১ মিটার) ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজাসহ ১০ জনের মৃত্যু শুধু পর্বতারোহণ জগৎকে শোকাহতই করেনি, বরং জন্ম দিয়েছে একের পর এক প্রশ্নের।
৮ ঘণ্টা আগে
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ণ করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাই পল্লবী তাঁর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
১০ ঘণ্টা আগে
আপনার বাড়িতে কি দুই বছর বয়সী শিশু আছে? এরা সারা দিন খেলাধুলা, হইচই করে বাড়ি মাতিয়ে রাখে। হুটহাট মন খারাপ, রাগ, দুষ্টুমি করা এই ছোট মানুষটির সঙ্গে কোনো কোনো সময় কী আচরণ করা উচিত, সেটা বেশির ভাগ সময় বুঝে উঠতে পারেন না...
১৩ ঘণ্টা আগে