
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে নেমেছেন তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি। ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই অংশ হিসেবে আজ রোববার নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করেন শামিলা রহমান।
গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।
টিঅ্যান্ডটি কলোনিতে আয়োজিত উঠান বৈঠকে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চেয়ে শামিলা রহমান বলেন, ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশা আল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।’
সেখান থেকে পরে বাড্ডা নতুন বাজারসংলগ্ন গির্জায় গিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীমসহ আরও অনেকে।
গতকাল শনিবার শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশানের ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের কাছে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন শামিলা রহমান।

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
৫ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
৬ ঘণ্টা আগে
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
৭ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
৭ ঘণ্টা আগে