
ব্রেকআপ হলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয়, যেন জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, চারপাশের পৃথিবীটাও হঠাৎ করে শূন্য হয়ে উঠেছে। তবে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা সমাধান নয়। সেই দুঃখ থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে গড়ে তোলার সাহস জোগাতেই আজকের দিন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’।
আজ সোমবার (৯ মার্চ) বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে পালন করেন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই দিনটির প্রচলন হয়েছে।
প্রেম জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়েন, জীবনকে শূন্য মনে হয়। প্রিয় মানুষ হারানোর কষ্টে কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে পড়েন, স্বাভাবিক জীবনযাপনেও ব্যাঘাত ঘটে। অনেকে আবার দীর্ঘ সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে পারেন না।
তবে জীবন তো থেমে থাকে না। সেই বাস্তবতাই মনে করিয়ে দেয় ৯ মার্চের দিনটি। ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ মূলত তাঁদের জন্য, যাঁরা সম্পর্ক ভাঙার কষ্টে হতাশ হয়ে পড়েছেন। দিনটি মানুষকে মনে করিয়ে দেয়, একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের সমাপ্তি নয়। বরং এটি নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ।
অনেকে বলেন, ভ্যালেন্টাইনস ডে ও এপ্রিল ফুল ডের মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ, ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার এক দিবসের আগে এই সময়কে ধরা হয়েছে আত্মবিশ্লেষণ ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে।
দিবসটির সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট নামের এক তরুণ। তিনিও একসময় ব্যর্থ প্রেমের কষ্টে ভেঙে পড়েছিলেন। প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি দীর্ঘ সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনো কিছুতেই তাঁর আগ্রহ থাকত না। জীবনটাই তাঁর কাছে অর্থহীন মনে হতে শুরু করে।
কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন, তিনি একা নন। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা প্রেমে ব্যর্থ হয়ে মানসিক কষ্টে ভুগছেন। তখনই তাঁর মনে হয়, যদি এমন একটি দিন থাকে, যা মানুষকে ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।
এই ভাবনা থেকেই জেফ একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে সেখানে তা প্রকাশ করেন। তাঁর সেই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ধীরে ধীরে দিনটি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে, তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্ক ভাঙা জীবনের স্বাভাবিক একটি ঘটনা। এটি মানুষকে হতাশ করলেও একই সঙ্গে শেখায় নতুন অভিজ্ঞতা। তাই অতীতের দুঃখে ডুবে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
আজকের দিনটি তাই মনে করিয়ে দেয়—অতীতের কষ্ট ভুলে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। জীবনের সম্ভাবনা অসীম। নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর ইতিবাচক চিন্তা নিয়েই এগিয়ে যেতে হবে।
তাই পুরোনো কষ্টকে বিদায় জানিয়ে নিজেকে ভালো রাখার প্রতিজ্ঞা করার দিন আজ—ব্যর্থ প্রেম ভুলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর দিন।

জীবন যখন একঘেয়ে মনে হয়, সব অর্জন আর সম্পর্ক অর্থহীন হয়ে ওঠে, তখন মনে হতে পারে, আপনি হয়তো বিষণ্নতায় ভুগছেন। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় এর নাম ‘ডার্ক নাইট অব দ্য সোল’ বা আত্মার অন্ধকার সময়। আপনি কি জীবনের ডার্ক নাইট কাটাচ্ছেন? জেনে নিন উত্তরণের পথ...
৮ ঘণ্টা আগে
মানুষের আবেগ প্রকাশের ধরন ভিন্ন। তেমনি অন্যের দুঃখ বা কষ্টের সময় সহমর্মিতা দেখানোর পদ্ধতিও সবার জন্য এক নয়। কেউ কষ্টে থাকলে উচ্চ স্বরে কান্না বা রাগ প্রকাশ করেন, আবার কেউ একদম নিস্তব্ধ হয়ে যান।
১৩ ঘণ্টা আগে
আমের দিনে আমের আচার তৈরি হবে না, তা কি হয় নাকি? আম ও রসুনের আচার তো অনেকবার তৈরি করেছেন। এবার সঙ্গে যোগ করুন বোম্বাই মরিচ। আপনাদের জন্য এই আচারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ ঘণ্টা আগে
গ্রহের ফেরে আজ আপনি নিজেকে ‘সুপারম্যান’ বা ‘ওয়ান্ডার ওম্যান’ ভাবতে পারেন। অফিসের কঠিন ফাইল হোক বা জ্যামে আটকে থাকা বাস—সবই আপনার কাছে তুড়ি মারার মতো মনে হবে। কিন্তু মনে রাখবেন, অতি আত্মবিশ্বাসে জামার ওপর অন্তর্বাস পরে ফেললে লোকে হাসাহাসিই করবে!
১৭ ঘণ্টা আগে