
চলছে আমের মৌসুম। বাজার ভর্তি বিভিন্ন আম। দেখলে তো বটে, নাম শুনলেই জিবে জল আসে। শহরে বসেও কেউ ক্রেট ভরে গ্রাম থেকে আনিয়ে নেন প্রিয় আম। কেউ আবার ডজন ডজন কিনে রাখেন, কেউ দুপুরের খাবারের পর আম না খেলে উশখুশ করতে থাকেন। মোটকথা, আম নিয়ে আমাদের আবেগ ও উদ্দীপনার যেন শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা কি কখনো অতিরিক্ত হয়ে পড়ে? আরও বড় প্রশ্ন, প্রতিদিন আম খাওয়া কি শরীরের জন্য ভালো? ডায়াবেটিস বা ওজন কমানোর চেষ্টায় থাকা মানুষদের জন্য এটি কি ক্ষতিকর?
পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের বক্তব্য, আম বেশ পুষ্টিসমৃদ্ধ ফল। তবে এটি খাওয়ার ক্ষেত্রে পরিমিতি থাকা উচিত।
আমের পুষ্টিগুণ
কেবল স্বাদে নয়, আম গুণেও রাজা। একটি মাঝারি আকারের আমে রয়েছে প্রচুর ভিটামিন সি ও এ। এই দুটি ভিটামিন শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। দুবাইয়ের পুষ্টিবিদ লিনা দোমানি বলেন, ‘এই দুই ভিটামিন শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে ত্বক উজ্জ্বল রাখে। এ ছাড়া এগুলো রক্তনালির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ ছাড়া আমে থাকে পলিফেনল। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষয় রোধ করে এবং শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে।

আমের আঁশ হজমপ্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রতি কাপ কাটা আমে রয়েছে প্রায় ২ দশমিক ৬ গ্রাম আঁশ। এ ছাড়া এতে রয়েছে লুটেইন ও জিয়াজ্যানথিন। এ দুটি উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করে এবং বয়সজনিত চক্ষু সমস্যার ঝুঁকি কমায়।
চিনি নিয়ে সতর্কতা
আমের স্বাদ যতই মধুর হোক, এতে রয়েছে প্রাকৃতিক চিনি। একটি মাঝারি আকারের আমে থাকে গড়ে ৪৫ গ্রাম চিনি। অন্যদিকে এক কাপ কাটা আমে থাকে ২২ গ্রাম। ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস থাকলে চিনির এই মাত্রা চিন্তার কারণ হতে পারে।
লিনা দোমানির পরামর্শ, ‘আম খাওয়ার সময় সঙ্গে প্রোটিন বা চর্বিজাতীয় খাবার; যেমন বাদাম, চিজ বা গ্রিক দই খেলে রক্তে চিনির হঠাৎ বৃদ্ধি রোধ করা সম্ভব।’ এর ফলে শরীরে ইনসুলিনের প্রভাবও সুষম থাকে।
ওজন ও হরমোন সচেতনতা
অনেকে ভাবেন, আম খেলেই ওজন বাড়বে। এটা একদম ভুল ধারণা। আম হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, এমনকি পেটের ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্যকারী পেকটিন ও আঁশ রয়েছে।

একটি আমে থাকে প্রায় ১৪০ ক্যালরি। এটি দৈনিক ভিটামিন সি এর চাহিদার ৭৫ শতাংশ এবং ভিটামিন এ এর ২০ শতাংশ চাহিদা পূরণ করতে পারে।
তবে দুবাইয়ের ডায়েট কোচ দিপ্তি পালিজার পরামর্শ দিয়েছেন, যেদিন আম খাবেন, সেদিন অন্য ফল বা চিনিযুক্ত খাবার খাবেন না। তাতে দৈনিক চিনি গ্রহণের সীমা ঠিক থাকবে। এতে ওজন বা হরমোনের ভারসাম্য বজায় থাকবে।
কাদের জন্য ঝুঁকিপূর্ণ
সবার শরীর এক রকম নয়। যাদের ফ্রুকটোজ ম্যালঅ্যাবজর্পশন রয়েছে, তাদের জন্য আম হতে পারে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা ডায়রিয়ার কারণ।

এমন মানুষের জন্য পুষ্টিবিদদের পরামর্শ, প্রথমে ৩০ থেকে ৫০ গ্রাম আম খেয়ে শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে রান্না করে, যেমন আমের চাটনি বা সেদ্ধ আম খাওয়াই নিরাপদ। এ ছাড়া যাদের কাজু, পেস্তা বা ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে, তাদের জন্য আমের চামড়া বা রস থেকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। এদের ক্ষেত্রে আম ভালোভাবে ধুয়ে, চামড়া ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
আম স্বাস্থ্যের শত্রু নয়। শত্রু হলো এটি অতিরিক্ত ও ভুল সময়ে খাওয়া। প্রতিদিন একটি মাঝারি আকারের আম খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে, যদি সেটি সুষম খাদ্যতালিকার অংশ হয়।
পুষ্টিবিদদের মতে, সকালের নাশতার পরে বা দুপুরের খাবারের কিছুক্ষণ পর আম খাওয়া ভালো। খালি পেটে বা রাতে ঘুমানোর আগে আম খাবেন না।
সূত্র: গালফ নিউজ

আলমারি কেবল পোশাক রাখার জায়গা নয়; বরং এটি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। অনেক সময় আমরা আলমারি বোঝাই করে কাপড় রাখি; কিন্তু শেষ পর্যন্ত পরার মতো কোনো পোশাক খুঁজে পাই না। এটি অগোছালো থাকলে শুধু যে সময় নষ্ট হয় তা-ই নয়; বরং মেজাজও খিটখিটে হয়ে যায়। হাজারটা জামাকাপড়ের ভিড়ে কাজের সময় পছন্দের পোশাকটি খুঁজে...
১৩ মিনিট আগে
রাশি জানতে চাইলে আমরা ভাবনায় পড়লেও জেন-জি প্রজন্মের কাছে কিন্তু এটি মোটেও অবাক করার বিষয় নয়। জেন-জি তরুণ-তরুণীরা জ্যোতিষবিদ্যা বা নিজেদের রাশি জানতে বেশ আগ্রহীই বলা যায়। বরং তাদের কাছে নিজস্বতা প্রকাশের একটি মাধ্যম এই রাশি। অনেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ‘বায়ো’ বা পরিচিতি অংশে রাশিচিহ্নও...
৬ ঘণ্টা আগে
এক মাস রোজা রাখার পর শরীরের বিপাকীয় হার বা মেটাবলিজম একটি ভিন্ন ছন্দে অভ্যস্ত হয়ে যায়। এরপর ঈদের আনন্দ আর খাওয়াদাওয়ার উৎসব শেষে অনেকে দ্রুত ওজন কমাতে বা সুস্থ হতে আবারও ডায়েট শুরু করেন। কিন্তু ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা ডায়েট পরিকল্পনা উপকারের চেয়ে শরীরের বেশি ক্ষতি করতে পারে...
১ দিন আগে
ঈদে মেকআপ আর সাজগোজ কে না করে? কিন্তু টানা কয়েক দিন মেকআপ করা, রোদে ঘুরে বেড়ানো, ঘাম আর ধুলাবালুর কারণে ত্বকের খানিকটা ক্ষতি তো হয়েছেই। সে ক্ষয়ক্ষতি সারাতে কেবল ক্লিনজিং, এক্সফোলিয়েটিং কিংবা প্যাক ব্যবহার করলেই চলবে না। ত্বকে ভেতর থেকে হাইড্রেশন দেওয়া, ভালো খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমাতেও হবে...
১ দিন আগে