
সত্য়ি করে বলুন তো, ঘুম থেকে উঠে সবার আগে কী করেন? হাতে স্মার্টফোনটাই তো তুলে নেন, তাই না? এই এক অভ্যাসের কারণেই সারা দিন মেজাজ বিগড়ে থাকতে পারে, তা জানেন কি? পূজার ছুটি শুরু হলো বলে। আর এই ছুটিতেই সকালের অভ্যাসে আনতে পারেন পরিবর্তন। কারণ, সকালের প্রথম কয়েক ঘণ্টার অভ্যাস আমাদের পুরো দিনের উৎপাদনশীলতা, মেজাজ এবং স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। একটি ধীরস্থির, সুন্দর ও সফল দিনের জন্য সকালে ঘুম থেকে উঠেই কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো এড়িয়ে চলা উচিত, তা জেনে রাখা জরুরি।

ঘুম থেকে ওঠার পর শরীর হাইড্রেট করা জরুরি। খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি বা সাধারণ তাপমাত্রার পানি পানের মাধ্যমে বিপাকপ্রক্রিয়া সক্রিয় হয় এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায়।
ঘুম থেকে উঠেই নিজের বিছানা গুছিয়ে ফেলা একটি দারুণ মনস্তাত্ত্বিক অভ্যাস। এটি দিনের শুরুতে আপনাকে একটি ছোট কাজ শেষ করার মানসিক তৃপ্তি দেয় এবং ঘর গোছানো রাখলে মনও শান্ত থাকে।
ঘরের জানালা খুলে দিন বা কিছুক্ষণ বারান্দায় দাঁড়ান। ভোরের প্রাকৃতিক আলো ও বাতাস শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা কমিয়ে কর্টিসল হরমোন বাড়ায়, যা আপনাকে দ্রুত সজাগ ও চনমনে করে তোলে।
শরীর সচল করতে ১০ থেকে ১৫ মিনিটের হালকা স্ট্রেচিং, ইয়োগা বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। এতে রক্তসঞ্চালন বাড়ে এবং শরীরের জড়তা কেটে যায়।

দিনের শুরুতে তাড়াহুড়ো না করে ৫ থেকে ১০ মিনিট নিরিবিলি বসুন। বুক ভরে শ্বাস নিন। আজকের দিনে কোন কাজগুলো করবেন, তা মনে মনে গুছিয়ে নিন বা সেগুলোর তালিকা করে নিন।
সকালের খাবার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। প্রোটিন, আঁশ আর স্বাস্থ্যকর চর্বিসমৃদ্ধ খাবার দিয়ে সকালের নাশতা করুন, যা আপনাকে দীর্ঘক্ষণ শক্তি জোগাবে।

ঘুম থেকে উঠে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ই-মেইল চেক করার অভ্যাস সবচেয়ে ক্ষতিকর। এটি দিনের শুরুতে মস্তিষ্কে অপ্রয়োজনীয় তথ্য ও চাপ দিয়ে পূর্ণ করে ফেলে। ফলে কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায়।
অ্যালার্ম বাজার পর আর ৫ মিনিট ঘুমানোর জন্য স্নুজ বাটন চাপা বন্ধ করুন। এই টুকরো টুকরো ঘুম শরীরকে আরও বেশি ক্লান্ত ও অলস করে তোলে।
ঘুম থেকে উঠে অনেকের কড়া চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস থাকে। খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং শরীরে পানির ঘাটতি তৈরি হয়।
অ্যালার্ম শোনার সঙ্গে সঙ্গে ঝট করে বিছানা থেকে উঠে যাবেন না। এতে রক্তচাপ হুট করে কমে গিয়ে মাথা ঘুরতে পারে। চোখ খোলার পর কিছুক্ষণ বিছানায় শুয়ে শরীর সজাগ হওয়ার সময় দিন, তারপর ধীরে ধীরে উঠুন।
সকালের প্রথম এক ঘণ্টা মন ইতিবাচক রাখা জরুরি। ঘুম থেকে উঠেই কোনো ঝগড়া-বিবাদ, নেতিবাচক চিন্তা কিংবা খবরের কাগজের অপরাধ বা দুর্ঘটনার খবর পড়া এড়িয়ে চলা ভালো।
সকালের এই ছোট পরিবর্তনগুলো আপনার জীবনযাত্রায় বিশাল ইতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে। একটি সুনির্দিষ্ট সকালের রুটিন মেনে চলে আপনিও দিনটি করে তুলতে পারেন প্রাণবন্ত ও স্বচ্ছন্দময়।
সূত্র: ওয়েবএমডি ও মিডিয়াম

গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
৪ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
৭ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
৯ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জির মিটার এতটাই ওপরে থাকবে যে মনে হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সমস্ত শক্তি ভেতরে রিফিল করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হবে আজ পুরো পৃথিবীর সব অসমাপ্ত কাজ একা হাতে শেষ করে ফেলবেন। তবে সমস্যা হলো, এই তুখোড় শক্তিকে ভুল জায়গায় খরচ করার একশ শতাংশ ঝুঁকি রয়েছে।
১১ ঘণ্টা আগে