
ওজন কমানো বা নিজেকে ফিট রাখা যে কতটা কঠিন, তা ভুক্তভোগীরাই ভালো বোঝেন। এর চিন্তা মাথায় এলেই মনটা কেমন যেন ভারী হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে প্রিয় চকলেট কেকটিকে না ছুঁয়ে বিদায় জানানোর দুঃখ। কিংবা ধোঁয়া ওঠা কাচ্চি বিরিয়ানি প্লেটে নেওয়ার পর অপরাধবোধে ভোগার দৃশ্য। মন বলে ‘আরেকটু খাই’, যুক্তি বলে ‘না’।

আমাদের কিছু কিছু অভ্যাস এমনভাবে মনের মধ্যে গেঁথে গেছে, এটা থেকে আমরা বের হতে পারছি না। অভ্যাসগুলো আইনত দণ্ডনীয়, নিজেদের জন্য অনেক সময় প্রাণঘাতীও বটে। আসলে এগুলো অভ্যাস নয়, এগুলো বদভ্যাস, প্রতিনিয়ত সারা দেশে চলছে।

রাতের অভ্যাস! আমাদের দেশের জীবনধারায় এর কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। কিন্তু গবেষণা বলছে, রাতের সঠিক অভ্যাস আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এই প্রভাবের কারণে ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের ঝুঁকি কমতে পারে।

পড়াশোনায় ভালো ফল অর্জনের জন্য শুধু বেশি সময় ব্যয় করাই যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক পদ্ধতি, পরিকল্পনা এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা। মনোযোগ ধরে রাখা, সময় ব্যবস্থাপনা, নিয়মিত অনুশীলন এবং শারীরিক ও মানসিক সুস্থতা—এসব মিলেই শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে। আজকের আলোচনা এসব নিয়েই।