ব্লক কিংবা বাটিকের পোশাক মানেই রঙের সমাহার। ব্লকের রং ভালো না হলে অনেক সময় সেগুলো কাপড়ের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। তাই ব্লকের কাপড় ধোয়ার সময় বাড়তি কিছু যত্ন নিতে হবে। এ ছাড়া ব্লক ও বাটিকের রঙের একটা আলাদা গন্ধ থাকে। কিছু রাসায়নিকের কারণে এই গন্ধগুলো তীব্র হয়। তাই ব্লক ও বাটিকের কাপড়ের আলাদা যত্নের প্রয়োজন পড়ে।
খেয়াল রাখুন ধোয়ার নিয়ম
ব্লক কিংবা বাটিকের পোশাক কখনোই খুব বেশি ঘষে ধোয়া ঠিক নয়। এতে রং ওঠা বা হালকা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কাপড়ে ময়লা লাগলে তা হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে। এই ধোয়ার সময়ও বেশি ঘষা যাবে না।
শুকানোর নিয়ম
ধোয়া কাপড় অবশ্যই উল্টো করে রোদে শুকাতে দিতে হবে। না হলে রং জ্বলে যেতে পারে।
ইস্তিরি করার নিয়ম
কাপড় শুকিয়ে তা উল্টো করে ইস্তিরি করতে হবে। ব্লকের রঙের ওপর ইস্তিরি করা হলে অনেক সময় এর রং নষ্ট হয়। আবার কখনো নকশার জায়গাটি কুঁচকে যায়। উল্টো করে ইস্তিরি করা হলে রং নষ্ট হয় না বরং দীর্ঘস্থায়ী হয়। ধোয়ার ক্ষেত্রে সতর্কতা

ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র নতুন এক বিশ্লেষণে এমন কিছু গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলক ঝামেলামুক্ত ও স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানটি সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি গন্তব্য বিশ্লেষণ করে সেরা জায়গাগুলো...
৩ ঘণ্টা আগে
কোরবানির ঈদে খাওয়া হয় হরেক রকমের সুস্বাদু মাংসের পদ। তবে এর আসল চ্যালেঞ্জ শুরু হয় রান্নাবান্না ও খাওয়াদাওয়ার পর। মাংসের চর্বিযুক্ত ঝোল, ভুনা বা কাবাব তৈরির পর কড়াই, পাতিল ও প্লেটে যে চটচটে তেলের আস্তরণ জমে, তা সাধারণ উপায়ে ধুতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেকে অলসতা করে লোহার কড়াই বা ননস্টিকের...
৫ ঘণ্টা আগে
ঈদে বিরিয়ানি হবে না, সেটা অনেকেই মেনে নিতে পারবেন না। তাই রেঁধে ফেলুন খাসির বিরিয়ানি। মূলত আগে বিরিয়ানি রান্না করা হতো খাসির মাংস দিয়ে, যদিও এখন তাতে দেওয়া হয় গরুর মাংস। যা হোক, ঈদের পরদিন বাড়িতে খাসির মাংস আছে নিশ্চয়ই। থাকলে রান্না করে ফেলুন খাসির ঝাল বিরিয়ানি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
৭ ঘণ্টা আগে
গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক...
১ দিন আগে