
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি শিক্ষার্থী এবং গবেষকদের মাঝে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় গবেষণা অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নং যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, গবেষণা, ছাত্রকল্যাণ, অর্থ ও হিসাব, বহিরাঙ্গন কার্যক্রম, আইসিটি সেল, পিআরআইপি, আইকিউএসি-এর পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মো. শাহরিয়ার হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গবেষণার বিষয় ‘ওমেন এক্সসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ: এ স্টাডি ওন ইউনিয়ন ডিজিটাল সেন্টার’।
গবেষণা অনুদান গ্রহণের পর মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘এই গবেষণা অনুদান আমাকে আরও দায়িত্বশীলভাবে গবেষণাকাজ পরিচালনায় উৎসাহিত করবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য কার্যকর গবেষণার মাধ্যমে ইতিবাচক অবদান রাখাই আমার লক্ষ্য।’
শাহরিয়ার হোসেন আরও বলেন, ‘ছাত্রদল নেতারা কেবল রাজপথ নয়, একাডেমিক উৎকর্ষতায় নিবেদিত প্রাণ। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা থেকে কর্মী সকলের মধ্যেই এই স্পৃহা কাজ করবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরিয়ার হোসেন বলেন, ‘গবেষণাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎ গবেষকদের অনুপ্রাণিত করবে।’

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালা’–এর ১৭ তম পর্ব। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন
৩ ঘণ্টা আগে
এই উপলক্ষে পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও জীববিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট দুই অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
১৪ ঘণ্টা আগে
‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জাতীয় আন্তবিভাগীয় সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়...
১ দিন আগে