
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে নতুন দুজন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, যিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম, যিনি জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁদের এ নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত দুজন ভারপ্রাপ্ত ডিন ইতিমধ্যে নিজ নিজ দায়িত্ব নিয়েছেন।
এই উপলক্ষে পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও জীববিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট দুই অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরাও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে বিধিমালা লঙ্ঘন করে নতুন সভাপতি নিয়োগের অভিযোগ উঠেছে। বিভাগে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তাঁদের কাউকে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত স্নাতকোত্তর (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সহশিক্ষাক্রমিক কার্যক্রম ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী....
১৭ ঘণ্টা আগে