
উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালা’–এর ১৭তম পর্ব। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার (আইআইসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের চেয়ারম্যান ড. আলী আফজাল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইআইসির পরিচালক অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে ড. আলী আফজাল বলেন, উদ্যোক্তা হতে অর্থ নয়, প্রয়োজন সততা, দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ব্যর্থতার ভয় কাটিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল বলেন, দেশের শিল্পখাতের চাহিদার সঙ্গে উচ্চশিক্ষার সমন্বয় ঘটাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা জরুরি। সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরলে নতুন প্রজন্ম বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে।
অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, শিল্প-সংযুক্ত শিক্ষা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।
আয়োজকদের মতে, এ ধরনের বক্তৃতামালা তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উপলক্ষে পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও জীববিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট দুই অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের
৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
১৪ ঘণ্টা আগে
‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জাতীয় আন্তবিভাগীয় সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়...
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি শিক্ষার্থী এবং গবেষকদের মাঝে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় গবেষণা অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নং যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন...
১ দিন আগে