দুর্গাপূজার দশমী। বাড়ির ছোট্ট মেয়েটি শাড়ি পরে মায়ের পেছন পেছন ঘুরঘুর করছে। তার হাতে আলতার শিশি। প্রতিমা বরণের আগে তার হাতে ও পায়ে টেনে দিতেই হবে আলতার রেখা।
দিতে হবে না কেন, আলতা যে এ অঞ্চলের শত বছরের বেশি সময় ধরে চলা সাজের উপকরণ। এটা কি বাদ দেওয়া যায়! এটাকে কেন বেঙ্গল রোজ বলা হয়, সেটা বোঝা যাবে না আলতা দিয়ে সাজের আয়োজন না করলে।
ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমার পায়েও আলতার ছোঁয়া দেখা যায়। তার সামনে দেওয়া বিবিধ উপকরণের মধ্যে এটি অন্যতম। এ কারণেই হয়তো এটা পূজার উৎসবে নারীদের সাজ উপকরণের প্রধানতম অনুষঙ্গ।
পায়ের পাতায় এঁকে নিন আলতার লাইন, সঙ্গে পাতার ওপরে দিন ছোট্ট একটা বৃত্ত। হাতের তালুতেও থাক সেই বৃত্ত এবং আঙুলের অর্ধেক ভরিয়ে নিন লালে। বিয়েতে নববধূর সাজে যেমন আলতার আলাদা কদর আছে, তেমনি আছে উৎসবের সাজের উপকরণ হিসেবেও।কালের বিবর্তনে আলতার পাত্রে যেমন বদল এসেছে, তেমনি তার নকশায়ও এসেছে নানা পরিবর্তন।
আলতার পাশে তিলক
কপালের ঠিক মাঝ বরাবর দিন ছোট্ট একটা টিপ। লাল আগুনের মতো। এর প্রান্ত দিয়ে তিলক গুলিয়ে বা চন্দন ঘষে সরু কাঠির অগ্রভাগ বা কটনবাড দিয়ে ছোট ছোট ফোঁটা এঁকে দিন। সেগুলো দিয়ে আলতার রেখার পাশে নিজের মতো নকশাও করে নিতে পারেন। হাতের উল্টো পিঠেও এটি করতে পারেন। লালের পাশে সাদা বিষয়টি দারুণ মানিয়ে যাবে। তিলক-চন্দন আর আলতার মেলবন্ধন পূজায় আলাদা আমেজ নিয়ে আসবে। দেবে পবিত্র ভাব।
আলতার সঙ্গে মেহেদির নকশা
একসময় শুধু আলতার রঙে পায়ে টানা হতো লম্বা রেখা। পায়ের আঙুলেও থাকত আলতার রং। আর ওপরে মাঝ বরাবর থাকত ছোট বৃত্ত। এখন অনেককে দেখা যায় আলতার রেখার পাশে মেহেদির নকশা আঁকতে। সেখানে ফুটে ওঠে নানা ডিজাইন। মাঝের লাল বৃত্ত থাক আর না থাক, সেখানে ম্যান্ডেলা ধরনের আলাদা নকশা দৃশ্যমান হয় এখন।
আলতা, মেহেদি আর গ্লিটার
আলতার রেখা টেনে সেই রেখার দুই প্রান্তে মেহেদি দিয়ে এঁকে নিন নকশা। সেই নকশার ফাঁকে গ্লিটার দিন। এতে পুরো নকশা আলাদা হাইলাইটস পাবে।

অনুষ্ঠান পার্বণে তো বটেই, কেউ কেউ এমনি শখের বশে খোঁপায় জড়িয়ে নেন ফুল। আর কনের খোঁপা বাঁধার কথায় ফুলের বিকল্প কে ভেবেছে আজ পর্যন্ত! যেকোনো রঙের ফুলই মানিয়ে যায় খোঁপায়। গুছিয়ে বাঁধা একটি খোঁপা, তার চারপাশে ফুটে থাকা কয়েকটি ফুল এই হালকা সাজেই কখনো তৈরি হয় স্নিগ্ধতা, কখনো রাজকীয়তা, আবার কখনো মিশে...
১৭ মিনিট আগে
আমরা ধরে নিই, বিয়ের আগে ভালো করে চিনলেই সংসার টিকে যাবে। কিন্তু প্রেমের মানুষ আর সংসারের মানুষ সব সময় এক নয়। প্রেমে আমরা একে অপরের সবচেয়ে সুন্দর সময়টুকু দেখি। সংসারে দেখি সবচেয়ে ক্লান্ত সময়টা, যখন মাসের হিসাব মেলে না, অফিস থেকে ফিরে কথা বলার শক্তিটুকুও থাকে না, আর দুই পরিবারের প্রত্যাশা দুই দিক...
২ ঘণ্টা আগে
এদিকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা জানাচ্ছে, অন্যের দেখাদেখি একই কাজ করার অদ্ভুত তাগিদ কোনো হঠাৎ তৈরি হওয়া ফ্যাশন নয়; এটি মূলত লাখ লাখ বছর ধরে মানব মস্তিষ্কে খোদাই হয়ে থাকা এক প্রাচীন বৈশিষ্ট্য। শিশুর প্রথম হাসির নকল থেকে শুরু করে টিকটকের ভাইরাল নাচ কিংবা এআইয়ের যুগে গণ-অনুকরণ—আমাদের মস্তিষ্কের...
৪ ঘণ্টা আগে
খাবারের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ক্ষুধা আর তৃপ্তির নয়; এর সঙ্গে মিশে থাকে শৈশবের স্মৃতি, পারিবারিক অভ্যাস, সংস্কৃতি আর নিজের শিকড়ের গল্প। কারও কাছে গরম ভাত হাতে মেখে খাওয়ার অনুভূতি ঘরের স্বাদ, আবার কারও কাছে হাত দিয়ে তুলে খাবার খাওয়াটাই অস্বাভাবিক। একই খাবার, একই ক্ষুধা তবু তাকে গ্রহণ করার রীতি...
৭ ঘণ্টা আগে