
ঈদে শাড়ি পরার কথা ভাবছেন? তাহলে একটু দাঁড়ান, জুতার আলমারি খুলে দেখুন, তাতে কত ধরনের জুতা রয়েছে। একবার চোখ বুলিয়ে তবেই শাড়ি কিনতে যান। ভাবছেন, এমন কথা কেন বলছি? শাড়ির জন্য সঠিক জুতা বেছে নেওয়া আমরা মামুলি বিষয় হিসেবে দেখি। মনে হতে পারে, শাড়ির সঙ্গে কী বা কেমন জুতা পরছেন, তা হয়তো কেউ খেয়ালই করবে না, ঢেকে তো থাকবে পা! কিন্তু জানেন কি, শাড়ির সঙ্গে ভুল হিল বা জুতা পরলে পুরো লুকটাই মাটি হতে পারে! জুতার ওপর নির্ভর করে হাঁটা আর দাঁড়ানোর ভঙ্গিমা। সঠিক হিলের সঙ্গে যেমনটা সুন্দর দেখানোর কথা, তেমনটা দেখাবে না। ঈদের জন্য যেমন উপযুক্ত শাড়ি কেনাকাটা করছেন, তেমনি সেই শাড়ির সঙ্গে সঠিক হিল বা জুতা বেছে নিন। কারণ, যে ধরনের হিল পরবেন, তার ওপর নির্ভর করবে আপনার নির্দিষ্ট শাড়ির হেমলাইনটি বা কুঁচির নিচের অংশ কেমন দেখাবে। জেনে নিন, শাড়ির সঙ্গে জুতা বাছাইয়ে কোন বিষয়গুলো মনে রাখতে হবে।
যখন শাড়ি কিনতে যাচ্ছেন, তখন হয়তো পোশাকটি আগে বেছে নেওয়ার পর জুতা পছন্দ করার কথা ভেবেছেন। কিন্তু আপনার পোশাকটি দেখতে এবং পরলে কেমন লাগবে, তাতে প্রধান ভূমিকা পালন করে জুতা। আর্টেমিসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘যদি ঈদের জন্য ভারী কাজের পাড়ওয়ালা শাড়ি বেছে নেন এবং হেমলাইনটি মেঝেতে সুন্দরভাবে নেমে আসুক, তা চান, তাহলে নির্দিষ্ট ধরনের জুতা কেনার কিংবা বাছাই করার কথা ভাবতে হবে।’ তিনি জানান, যদি মনে হয়, কোমরে গোঁজার পর শাড়ির পাড় মেঝেতে ঘষা লেগে ছড়িয়ে যেতে পারে, তাহলে এমন জুতা বেছে নিতে হবে, যাতে শাড়ি পরার পর জুতার হিল ও শাড়ির হেমলাইন সমান সমান থাকবে। হিল দেখাও যাবে না, আবার শাড়িও পুরোপুরি মেঝে স্পর্শ করবে না। এতে সহজে চলাফেরা করা যাবে আবার শাড়ির কুঁচিগুলোও সুন্দরভাবে দোল খাবে হাঁটার সময়।
যে জুতা পরবেন, তা শাড়ি পরার আগেই পায়ে গলিয়ে হেঁটে পরীক্ষা করে নিন। কয়েক পা হাঁটুন, সিঁড়ি দিয়ে ওপরে-নিচে যান এবং পরীক্ষা করে দেখুন। এতে আপনি বুঝতে পারবেন, কোনটি শাড়ির সঙ্গে পরলে চলাফেরা সহজ হবে। যদি হিল পরেন, তাহলে শাড়ির নিচের অংশ স্বাভাবিকভাবে ওপরে উঠে আসবে। তাই ফ্ল্যাট জুতা পরলে যেভাবে শাড়ি কোমরে গুঁজতেন, তার তুলনায় হেমলাইনটি কিছুটা লম্বা রাখলে ভালো হবে। আর ফ্ল্যাট জুতা বেছে নিলে কাপড়টি কিছুটা লম্বা রাখুন, যাতে এটি মেঝেতে পুরোপুরি লেগে না যায় এবং অনায়াসে নড়াচড়া করা যায়।

পেনসিল হিল বা স্টিলেটো পরনের শাড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে। শাড়ির সঙ্গে পরার জন্য স্টিলেটো বা পেনসিল হিল বেছে নিলে তা আপনার গড়ন আরও লম্বা আর আকর্ষণীয় করে তুলবে। এটি শাড়ি পরার পর শারীরিক গঠনকে আরও কার্ভি দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফায়জা আহমেদ রাফা বলেন, ‘বিশেষ করে যখন আপনি সিল্ক, শিফন কিংবা জর্জেটের মতো শাড়ি পরবেন, তখন স্টিলেটোই যেন আপনার সেরা অনুষঙ্গ হয়ে ওঠে।’

ঈদে বাইরে বেশি সময়ের জন্য বের হলে অর্থাৎ দীর্ঘক্ষণ চলাফেরা বা দাঁড়িয়ে থাকার মতো ব্যাপার থাকলে, সঠিক জুতা বেছে নেওয়া জরুরি। হাফসিল্ক, তসর—এ ধরনের শাড়ি কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত হলেও এগুলোর সঙ্গে আপনি যদি মানানসই হিল বেছে না নেন, তবে পুরো সাজই মাটি হবে। অন ক্লাউড নাইন অ্যান্ড হাফ-এর স্বত্বাধিকারী এবং ডিজাইনার আফরিন আহমেদ বলেন, ‘এ ক্ষেত্রে কিটেন হিল একদম উপযুক্ত; দেড় থেকে দুই ইঞ্চি উঁচু হওয়ায়, এটি পা এবং গোড়ালিতে ব্যথা না দিয়েই আপনাকে একটি বাড়তি উচ্চতা দেবে। এটি আরাম দেওয়ার পাশাপাশি শাড়ির আঁচল নিখুঁতভাবে সারিবদ্ধ রাখবে। পাশাপাশি এই জুতা আপনাকে ভারসাম্য বজায় রাখতে এবং আরামের সঙ্গে পোশাকটি স্টাইল করতে সাহায্য করবে।’

হিল জুতার প্রতি প্রেম রয়েছে, কিন্তু সারা দিন শাড়ির সঙ্গে তাল মিলিয়ে হেঁটে বেড়ানোর আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে ফ্ল্যাট হিলই আপনার জন্য ভালো। এ ধরনের হিলের জন্য সিল্ক অথবা কাতানের মতো শাড়ি বেছে নিন। শাড়ির কুঁচি একেবারে হিলের শেষ প্রান্ত পর্যন্ত থাকবে। এতে হাঁটাচলা করার সময় শাড়ি খানিকটা ওপরে উঠে গেলেও দেখতে তেমন খারাপ লাগবে না।

আজকের মেজাজ সুপারহিরো ভাইবস। শরীরে এনার্জি লেভেল এত বেশি থাকবে যে মনে হবে এক লাফে এভারেস্টে চড়ে বসেন। তবে সাবধান! এই অতি-উৎসাহে বসের কেবিনে বিনা অনুমতিতে ঢুকে পড়বেন না। আজ আপনার জন্য শুভ কাজ হলো—কোনো তর্কে না জড়িয়ে চুপচাপ নিজের কাজ করা।
৬ ঘণ্টা আগে
অনেককে বলতে শোনা যায়, উৎসব কিংবা বিশেষ দিনের আগে মুখে ব্রণ বা র্যাশ গজায়। আবার দুশ্চিন্তায় চোখের কোণে কালি পড়ে। এ ছাড়া কেন যেন মুখের ত্বকে সব সমস্যার দেখা মেলে। অথচ বিশেষ দিনে মেকআপ বসবে মুখত্বকেই।
৬ ঘণ্টা আগে
ঈদুল আজহায় ব্যস্ত সময় কাটাতে হয় রান্নাঘরে। কাটাকুটি, রান্নাবান্না—সব মিলিয়ে জমজমাট অবস্থা। ঈদের দিন যেন শান্তিমতো কাজ করা যায়, তাই আগেই রান্নাঘর ডিপ ক্লিন করে ফেলা প্রয়োজন। এই ঈদে প্রায় সবাই একবার রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করার কথা ভাবেন।
৬ ঘণ্টা আগে
কোরবানির ঈদ মানে তেল-মসলায় মাখামাখি করে মাংস রান্না। ফলে কাপড়ে দাগ লেগে যাওয়া স্বাভাবিক বিষয়। তবে চিন্তিত না হয়ে কোন ধরনের দাগ তুলতে কী ব্যবহার করতে হবে, তা জেনে নিন।
৭ ঘণ্টা আগে