ঈদুল আজহায় ব্যস্ত সময় কাটাতে হয় রান্নাঘরে। কাটাকুটি, রান্নাবান্না—সব মিলিয়ে জমজমাট অবস্থা। ঈদের দিন যেন শান্তিমতো কাজ করা যায়, তাই আগেই রান্নাঘর ডিপ ক্লিন করে ফেলা প্রয়োজন। এই ঈদে প্রায় সবাই একবার রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করার কথা ভাবেন। এতে কাজ করা যেমন সহজ হয়, তেমনি রান্নাঘর থাকে জীবাণুমুক্তও। তবে ডিপ ক্লিন কাজটা মোটেও সহজ নয়। সে কারণে ধীরে ধীরে রান্নাঘরে ব্যবহৃত সবকিছুই পরিষ্কার করার প্রয়োজন পড়ে।
তাই ঈদের আগে দু-তিন দিনে অল্প অল্প কাজ সেরে নিলে একবারে চাপ পড়বে না। জেনে নিন, কীভাবে রান্নাঘর ডিপ ক্লিনের কাজটি করবেন।
বারবার ব্যবহারে রান্নাঘরের সিংকে ময়লা জমে যায়। তাই এটি স্যানিটাইজ করতে এক আউন্স ব্লিচ, আধা কাপ পানি এবং ১ চা-চামচ ডিশ ওয়াশের মিশ্রণ ছিটিয়ে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। তারপর একটি বড় ব্রাশ দিয়ে স্ক্রাব করুন। এবার কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। সিংক ধোয়ার সময় মেঝেতে পানি পড়লে এই সুযোগে তা পরিষ্কার করে নিন। মেঝে ডিপ ক্লিনিং করার জন্য টাইলসে আধা কাপ বেকিং সোডা আর ১ কাপ ভিনেগার ছিটিয়ে দিন। তারপর অল্প গরম পানি ঢেলে ব্রাশ দিয়ে ঘষুন। সহজে সিংক ও মেঝে পরিষ্কার হয়ে যাবে।
প্রথমে রেফ্রিজারেটরের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিন। তারপর সবকিছু বের করে রেখে কয়েক ঘণ্টা অপেক্ষা করুন। এতে ভেতরের সব জমাটবদ্ধ বরফ গলে বের হয়ে আসবে। এবার পরিষ্কার কাপড় দিয়ে পানি মুছে নিন। রেফ্রিজারেটরের ভেতরের তাকে ১ কাপ পানি, আধা কাপ সাদা ভিনেগার আর ১ চা-চামচ ডিশ ওয়াশের মিশ্রণ দিয়ে স্প্রে করুন। তারপর ভেজা কাপড়ে ভালোভাবে মুছে নিয়ে আবার শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।
১ কাপ পানি এবং ১ চা-চামচ ডিশ ওয়াশের মিশ্রণ দিয়ে চুলার ওপর-নিচে স্প্রে করুন। চুলার ওপরের অংশে গ্লাস থাকলে নরম কাপড় এবং স্টিলের হলে শক্ত মাজুনি ব্যবহার করুন। তারপর শুকনা কাপড় দিয়ে মুছে নিন, চকচকে হয়ে যাবে।
ডিটারজেন্ট ও বেকিং সোডা মিশিয়ে ভালো করে স্টিলের মাজুনি দিয়ে ঘষে তেল চিটচিটে ভাব তুলে ফেলতে হবে। তবে এগুলো পরিষ্কার করা অনেকটা কষ্টসাধ্য। তাই পেশাদার লোক দিয়ে বছরে তিন-চারবার পরিষ্কার করিয়ে নেওয়া ভালো।
এই ঈদে ওভেনে নানান খাবার তৈরির ব্যাপার রয়েছে। তাই ঈদের আগে ওভেনটিও পরিষ্কার করে নিন। র্যাক বের করুন এবং হালকা গরম পানি এবং ডিশ ক্লিনার ছড়িয়ে স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। পানি ঝরিয়ে নিন। এবার ওভেনের ভেতরে এক বাটি পানিতে ভিনেগার বা লেবুর রস মিশিয়ে তা ওভেনে এক মিনিট গরম করে নিন। এতে গরম পানির বাষ্প পুরো ওভেনে ছড়িয়ে পড়বে। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই হলো। ওভেনের বাইরের অংশ পরিষ্কার করতে ১ কাপ পানি, ২ চা-চামচ লেবুর রস, ২ টেবিল চামচ ডিশ ওয়াশ মিশিয়ে স্প্রে করে পাঁচ মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
কিচেন ক্যাবিনেটে তেলাপোকাসহ অন্য পোকামাকড় বাসা বাঁধতে পারে। তাই ক্যাবিনেট থেকে সব কৌটা নামিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে স্যাঁতসেঁতে ভাব থাকবে না, তেলাপোকার উপদ্রব কমে যাবে, আবার কোনো গন্ধও হবে না। এ ছাড়া কয়েকটা তেজপাতা এবং শুকনা মরিচ ছড়িয়ে রাখুন ক্যাবিনেটের ভেতরে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য

বন্ধু মানে জীবন, সুখ-দুঃখের সঙ্গী, রক্তের সম্পর্কের চেয়ে আপন। কিন্তু আজ সেই বন্ধুত্বের সম্পর্ক ঢেকে যাচ্ছে মৃত্যুর মিছিলে। কুমিল্লায় মায়ের আইফোন হাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে আর ঘরে ফেরেনি অপ্রতিম। এমন ঘটনা কি একটিই? না, আরও ঘটেছে। মনে প্রশ্ন জাগে, শুধু টাকা বা লোভই কি বন্ধুর প্রাণ কেড়ে নেওয়া
২ ঘণ্টা আগে
চিকেনের সঙ্গে মধু আর মাখনের মেলবন্ধন—শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে। তবে মচমচে ভাজা চিকেনের সঙ্গে রসুন, মাখন ও মধুর মিষ্টি-ঝাল সস একবার মিশিয়ে দেখলেই বদলে যেতে পারে ধারণা। বাইরে ক্রিসপি আবরণ আর ভেতরে নরম চিকেনের সঙ্গে মিষ্টি স্বাদের এই সমন্বয় হানি বাটার চিকেনকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। কোরিয়ায়...
৪ ঘণ্টা আগে
ডায়েট চার্ট থেকে হোয়াইট পয়জন খ্যাত সাদা চিনি বাদ দিয়ে গুড় কিংবা মধু আপন করে নেওয়ার ট্রেন্ড এখন তুঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, চিনির জায়গায় গুড় ব্যবহার করলেই কি সব স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব? পুষ্টিবিজ্ঞানীরা কিন্তু বলছেন ভিন্নকথা। অনেকে মনে করেন, গুড় খেলে ওজন বাড়ে না কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে...
৬ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু প্রকৃতি বা কৃষিতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে মানুষের ত্বকের ওপরও। তাপমাত্রার ওঠানামা, বায়ুদূষণ, আর্দ্রতা বা শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ—সব মিলিয়ে ত্বক প্রতিনিয়ত নতুন ধরনের পরিবেশগত চাপের মুখে পড়ে। ফলে সারা বছর একই ধরনের প্রসাধনী ব্যবহার...
১৯ ঘণ্টা আগে