এখন সন্ধ্যা নামলে পাতাগুলো কেমন নিস্তেজ হয়ে যায়। রাতের প্রহরে প্রহরে তাপমাত্রা কমতে থাকে। আর ভোরে ঝকঝকে নীল আকাশে সূর্যের আভা এখন অনেকটাই সোনালি। সেপ্টেম্বর সব সময় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে। এই বদলের ঢেউ লাগে ত্বকে।
প্রতিদিন বডি লোশন ব্যবহার করলে ত্বক মসৃণ ও কোমল থাকে। এমনকি এর ব্যবহার ত্বকের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ত্বকের সুস্থতার জন্য তার ধরন এবং প্রয়োজন অনুযায়ী বডি লোশন খুঁজে বের করা বেশি জরুরি। এটি ত্বক সতেজ রাখার পাশাপাশি শুষ্কতা এবং এর সঙ্গে আসা অস্বস্তি রোধ করতে সাহায্য করে। কিন্তু কেমন ত্বকে কেমন লোশন চাই?
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের প্রাথমিক লক্ষ্য হলো আর্দ্রতা পুনরুদ্ধার করা এবং আরও শুষ্ক হয়ে যাওয়া প্রতিরোধ করা। এ ধরনের ত্বকের জন্য এমন একটি বডি লোশন প্রয়োজন, যাতে শিয়া বাটার, গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড বা সিরামাইডের মতো উপাদান থাকে। ত্বকে প্রতিরক্ষামূলক বলয় তৈরি করতে, এর প্রাকৃতিক লিপিডগুলো পুনরায় পূরণ করতে এবং দীর্ঘস্থায়ীভাবে সতেজ রাখতে ক্রিমভিত্তিক ফরমুলেশন বেছে নিন। অ্যালকোহল শুষ্ক ত্বক আরও শুষ্ক করে দিতে পারে বলে অনেকেই অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে চলার পরামর্শ দেন।
তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বক
যাদের ত্বক তৈলাক্ত, তাদের মূল লড়াই হয়ে থাকে আর্দ্রতা এবং তৈলাক্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। তাই একটি হালকা ওজনের, নন-কমেডোজেনিক এবং হাইপোঅ্যালার্জেনিক বডি লোশন বেছে নিতে হবে। এগুলো ত্বকে অতিরিক্ত তেল যোগ করে না। পাশাপাশি লোশনটি যেন ছিদ্র আটকে না দিয়ে ত্বক ময়শ্চারাইজ করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ঘৃতকুমারী (অ্যালোভেরা), গ্লিসারিন, নিয়াসিনামাইডের মতো আরও কিছু উপাদান আছে, যেগুলো ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায় এবং ছিদ্র আটকে না দিয়ে সজীবতা বাড়ায়।
এ ধরনের ত্বকের জন্য জেল বা পানিভিত্তিক লোশন বেছে নিতে হবে, যা ম্যাট ফিনিশ দেবে। এ জন্য তেলমুক্ত বা নন-কমেডোজেনিক লেবেলযুক্ত লোশন বেছে নিন।
সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকের সূক্ষ্ম যত্ন প্রয়োজন। কারণ, এ ধরনের ত্বকে ছোটখাটো ভুলেও জ্বালা এবং অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অ্যালোভেরা, ক্যামোমাইল বা সিরামাইডযুক্ত হাইপোঅ্যালার্জেনিক, রঞ্জকমুক্ত এবং সুগন্ধিমুক্ত বডি লোশন বেছে নিতে হবে। এই উপাদানগুলো ত্বকের বাধাকে শক্তিশালী করতে সাহায্য করে এবং কোনো জ্বালা বা চুলকানি তৈরি না করেই প্রশান্তিদায়ক অনুভূতি দেবে। সঙ্গে প্যারাবেন এবং ফর্মালডিহাইড-যুক্ত লোশন এড়িয়ে চলতে হবে।
স্বাভাবিক ত্বক
স্বাভাবিক ত্বকের কোনো অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে এমন লোশন বেছে নিতে হবে, যাতে রয়েছে গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন ই। এই উপাদানগুলো ত্বকের সতেজতা বাড়ায় এবং ত্বক চর্বিহীন করে তোলে। স্বাভাবিক ত্বকের জন্য হালকা লোশন বেছে নিতে হবে। এগুলো এ ধরনের ত্বক মসৃণ এবং নরম করবে।
ঘৃতকুমারী (অ্যালোভেরা), গ্লিসারিন, নিয়াসিনামাইডের মতো আরও কিছু উপাদান আছে, যেগুলো ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে, প্রদাহ কমায় এবং ছিদ্র আটকে না দিয়ে সজীবতা বাড়ায়
মিশ্র ত্বক
মিশ্র ত্বকের জন্য প্রয়োজন এমন বডি লোশন, যা ত্বকের শুষ্ক জায়গায় আর্দ্রতা যোগ করতে পারে। সেই সঙ্গে তৈলাক্ততা বজায় রাখতে পারে। এ ক্ষেত্রে নিয়াসিনামাইডযুক্ত লোশন ব্যবহার করতে হবে। কারণ, এটি তেল উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, সজীবতা বাড়ায় এবং ত্বকের ছিদ্র বন্ধ না করে জ্বালা কমায়।
বার্ধক্যজনিত ত্বক
রেটিনল, পেপটাইডস, অ্যান্টি-অক্সিডেন্ট এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো বার্ধক্যরোধী উপাদানগুলো এ ধরনের ত্বকের জন্য ভালো কাজ করে। যেসব লোশনে এ উপাদান আছে, সেগুলো কিনুন।
সঠিক নিয়মে শরীরে লোশন লাগানোর উপায়
প্রথম ধাপ
ত্বকের জন্য সঠিক বডি লোশন নির্বাচন করে গোসল সেরে আলতো করে ভেজা ত্বকে তা লাগাতে হবে। এটি আর্দ্রতা ঠিক রাখবে এবং লোশনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
দ্বিতীয় ধাপ
সঠিক পরিমাণে লোশন নিন। যতটুকু নিলে ত্বক যথেষ্ট সতেজ হবে, আবার ত্বক ভারী ও চর্বিযুক্ত বোধ হবে না, ততটুকুই নিন।
তৃতীয় ধাপ
লোশন শরীরে ব্যবহার করার আগে হাতের মধ্যে ঘষে নিন। তারপরে বৃত্তাকার গতিতে এটি শরীরে ম্যাসাজ করুন। এই কৌশল রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং সবখানে সমানভাবে লোশন পৌঁছায়।
চতুর্থ ধাপ
তারপর লোশন শুকাতে কয়েক মিনিট সময় দিন।
সূত্র: হেলথ শটস

সারা দিনের কর্মব্যস্ততা শেষে একটুকরা শান্তির ঘুম আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি জরুরি। ভালো ঘুম শুধু ক্লান্তিই দূর করে না, এটি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করলেও ঘুম সহজে আসতে চায় না।
২ ঘণ্টা আগে
গরমের দিনগুলো বারান্দা বা ছাদবাগানের গাছপালাগুলোকে সুস্থ, সতেজ এবং সবল রাখা তুলনামূলক কঠিন। এই কাঠফাটা গরমে গাছপালাকে আরামে এবং সঠিকভাবে সতেজ রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে। যখন সূর্যের তীব্র তাপ থাকে, তখন পর্যাপ্ত আর্দ্রতা এবং ছায়ার ব্যবস্থা করে আপনার বাগানকে রক্ষা করতে হবে।
৪ ঘণ্টা আগে
পড়ন্ত বিকেলে ঘরের কোণে জমে থাকা নোংরা থালাবাসন নিয়ে রুমমেটের সঙ্গে কথা-কাটাকাটি, কিংবা সঙ্গীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে অমিল, আমাদের প্রাত্যহিক জীবনে মতবিরোধ, ঝগড়া বা ‘কনফ্লিক্ট’ এক অনিবার্য বাস্তবতা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকলে সেখানে ঘর্ষণ থাকবেই।
৬ ঘণ্টা আগে
নতুন মা-বাবা হওয়ার পর যখন নিজের চারপাশের অন্য অভিভাবকদের দেখেন, তখন মনে হতে পারে সবাই কত সুন্দর গুছিয়ে সব সামলাচ্ছেন। এদিকে নিজের অবস্থা দেখে মনে হয়, আপনি বোধ হয় কিছুই ঠিকঠাক পারছেন না। কিন্তু আসল সত্যিটা হলো, প্রত্যেক অভিভাবকেরই কিছু নিজস্ব গোপনীয়তা এবং শর্টকাট আছে।
৮ ঘণ্টা আগে