প্রশ্ন: আমার মেয়ের বয়স ১২ বছর। মুখে সাদা সাদা ছোপ গোল দাগ পড়েছে। প্রাকৃতিক উপায়ে কি এর সমাধান সম্ভব?
রেহানা পারভীন, ঢাকা
উত্তর: না দেখে এবং ত্বক পরীক্ষা না করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং না দেখে বলাটা ঝুঁকিপূর্ণ। তাই কোনো কসমেটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
রাফা পারভেজ, মানিকগঞ্জ
উত্তর: ফেয়ার পলিশ ছাড়তে হবে। ফেয়ার পলিশে থাকা ব্লিচ মেছতার কারণ হতে পারে। মুখে অনেক লোমের সমস্যা থাকলে ওয়াক্স বা লেজার করে তুলে ফেলুন।
প্রশ্ন: আমার চুল অনেক বেশি শুষ্ক হয়ে যাচ্ছে। সাইনোসাইটিসের সমস্যা আছে। তাই প্রতি সপ্তাহে চুলে প্যাক লাগাতে পারি না। চুলের যত্নে কী করতে পারি?
লিপি রহমান, শিবচর
উত্তর: হালকা গরম পানিতে গোসল করবেন। গোসল শেষে চুলে সেরাম লাগিয়ে ড্রাই করে ফেলবেন। চুলে পারমানেন্ট কেরাটিন অথবা এলাস্টিন ট্রিটমেন্ট করে নিতে হবে, তাহলে প্যাক না লাগালেও কয়েক মাস চুল রুক্ষ হবে না।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা. কসমেটোলজিস্ট ও স্বত্বাধিকারী শোভন মেকওভার

বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
৪ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
৬ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
৮ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
১০ ঘণ্টা আগে