
মেটাকগনিশন অর্থ চিন্তা নিয়ে চিন্তা করা। এটি হলো উচ্চতর চিন্তন দক্ষতার এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন মানুষ নিজের চিন্তাভাবনা, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সম্পর্কে নিজে সচেতন থাকে। শিক্ষাক্ষেত্রে এবং শিশুদের মানসিক বিকাশে এই মেটাকগনিটিভ বা স্ব-প্রতিফলনমূলক দক্ষতাগুলো প্রভাব ফেলে।
সহজ কথায়, আপনি কীভাবে চিন্তা করছেন বা শিখছেন, তা নিজে বুঝতে পারাই হলো মেটাকগনিশন। ধরুন, আপনি কোনো বইয়ের একটি পৃষ্ঠা পড়া শেষ করে হঠাৎ অনুভব করলেন, ‘আমি মাত্র যা পড়লাম, তা তো ঠিক বুঝতে পারলাম না!’ এই যে নিজের না বোঝার বিষয়টি মুহূর্তের মধ্যে নিজের মাথায় ধরা পড়ল এবং আপনি পুনরায় অনুচ্ছেদটি পড়তে শুরু করলেন, এই অভ্যন্তরীণ সচেতনতাই হলো মেটাকগনিশন। যখন নিজের শেখা বা সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে মনের ভেতর একটি আত্মপর্যালোচনা বা ইনার ডায়ালগ তৈরি হয়, তখন তা আমাদের আরও ভালো চিন্তা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
মেটাকগনিশন বা নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করার দক্ষতা শেখানোর জন্য নিউরোসায়েন্সে কোনো উচ্চতর ডিগ্রির প্রয়োজন নেই। বেশি যা দরকার তা হলো, উপযুক্ত ভাষা, বড়দের আচরণ দেখে শেখা এবং নিজের কাজ নিয়ে ভাবার কিছু সময়।
শিক্ষা গবেষক ড. রবিন ফোগার্টি এবং ব্রায়ান পিটের মতে, শিশুদের মেটাকগনিশন শেখানোর জন্য ৩টি প্রধান দিক বা কৌশল রয়েছে।
পরিকল্পনা বা প্ল্যানিং কৌশল: কোনো কাজ শুরু করার আগে নিজের চিন্তাশক্তি ও সীমাবদ্ধতাগুলো আঁচ করতে শেখা হলো প্ল্যানিং। অনেক সময় শিক্ষার্থীরা কোনো পড়া শুরু করার আগে বা মাঝে নিজের চিন্তা লিখে রাখে। যেমন ‘আমি পূর্বাভাস দিচ্ছি যে...’, ‘আমার একটি প্রশ্ন হলো...’, বা ‘হোমওয়ার্কের যে সমস্যাটি নিয়ে আমি দ্বিধায় আছি, তা হলো...’।
পর্যবেক্ষণ বা মনিটরিং কৌশল: কাজ চলাকালীন নিজের অগ্রগতি পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী চিন্তায় পরিবর্তন আনা। যখন মাথায় আসে যে কোথাও কোনো ভুল হচ্ছে, তখন মনের ভেতরের একটি অদৃশ্য অ্যালার্ম বেজে ওঠে। এটি শিক্ষার্থীকে ভুল শুধরে নিতে, নতুন করে অঙ্ক কষতে বা পুনরায় পড়ার দিকে চালিত করে। এখানে অভিভাবক বা শিক্ষক সরাসরি ভুল ধরিয়ে না দিয়ে শিক্ষার্থীকে নিজেই নিজের শেখার ওপর নজর রাখতে সাহায্য করেন।
মূল্যায়ন বা ইভালুয়েশন কৌশল: কাজ শেষে নিজের কাজের সূক্ষ্ম বিশ্লেষণ করা এবং প্রাপ্ত শিক্ষাকে নতুন ক্ষেত্রে প্রয়োগ করা। এ ক্ষেত্রে কানেক্টিং এলিফ্যান্টস প্রসেস ব্যবহার করা হয়। এতে তিনটি ট্রাঙ্ক-ও-লেজ দিয়ে যুক্ত কাল্পনিক হাতির রূপক ব্যবহার করে ৩টি বড় প্রশ্ন করা হয়—
মেটাকগনিশন বা নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করার দক্ষতা শেখানোর জন্য নিউরোসায়েন্সে কোনো উচ্চতর ডিগ্রির প্রয়োজন নেই। বেশি যা দরকার তা হলো, উপযুক্ত ভাষা, বড়দের আচরণ দেখে শেখা এবং নিজের কাজ নিয়ে ভাবার কিছু সময়।
চিন্তা যে সব সময় নীরবেই হতে হবে, তা নয়। চিন্তা যে সক্রিয় এবং পরিবর্তনযোগ্য, তা শিক্ষার্থীদের সামনে প্রকাশ করুন।
যখন সঠিক কৌশলের সঙ্গে মেটাকগনিশন যুক্ত হয়, তখন তথ্য সহজে মনে থাকে। মনোবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক জন ডিউইয়ের মতে, শুধু অভিজ্ঞতা অর্জনই যথেষ্ট নয়। তাঁর মতে, অভিজ্ঞতার গভীর থেকে জীবনের অর্থ বের করে আনাই হলো আসল কথা। বারবার একই নোট না পড়ে নিজেকে নিজে প্রশ্ন করুন। পড়ার ক্ষেত্রে পরীক্ষার আগের রাতে সব না পড়ার চেষ্টা না করে কয়েক দিন ধরে অল্প অল্প করে পড়ুন। যেকোনো নতুন ধারণা নিজের ভাষায় নিজেকে বোঝান।
মেটাকগনিশন শুধু পড়াশোনার জন্য নয়, এটি সারা জীবনের জন্য কার্যকর। আমরা কীভাবে চাকরি করি, সন্তান লালন-পালন করি বা নিজের আবেগ নিয়ন্ত্রণ করি—সব ক্ষেত্রে এটি সাহায্য করে। বড় হিসেবে আমরা প্রতিনিয়ত এটি ব্যবহার করি। যেমন কোনো কাজ অর্ধেক করার পর পদ্ধতিটা আর কাজ করছে না, তখন পরিকল্পনা বদলে ফেলা। আমরা যখন নিজেদের এই চিন্তার প্রক্রিয়াগুলো প্রকাশ্যে আনি, শিশুরা তা দেখে শেখে। মানুষের আসল বিকাশ ও অগ্রগতি সেখানেই লুকিয়ে থাকে। স্মার্টফোন ও প্রযুক্তির এই যুগে অতিরিক্ত কোলাহলের কারণে তরুণদের নিজস্ব চিন্তাভাবনার জায়গা সংকুচিত হয়ে পড়ছে। মেটাকগনিশন বা নিজেকে নিয়ে ভাবার এই চর্চা শিশুদের নিজেদের এবং চারপাশের জগৎকে গভীরভাবে বুঝতে শেখায়, যা তাদের আজীবন একজন ভালো চিন্তাবিদ এবং দক্ষ সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে তোলে।
সূত্র: সাইকোলজি টুডে, হ্যাচেট লার্নিং

ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করে বাথরুম পরিষ্কার করলেন। এরপর যখন টাইলসগুলো চকচক করে উঠল, মনে হতেই পারে ঘরটি এখন একদম জীবাণুমুক্ত। কিন্তু সত্যি বলতে, দৃশ্যমান এই পরিচ্ছন্নতার পেছনেও লুকিয়ে থাকতে পারে অদৃশ্য এক অণুজীবের জগৎ। নিউইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অণুজীববিজ্ঞানী ফিলিপ তিরনোর...
৪১ মিনিট আগে
স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১৭ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
১ দিন আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
১ দিন আগে