
বরাবরের মতো চলতি বছরও দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো সেজে উঠেছে নানা ধরনের নকশার কাপড়ে। ফ্যাশন ডিজাইনাররাও এবার লাগাতার কাজ করে তৈরি করেছেন বাহারি পোশাক। মহালয়া শেষে দেবীপক্ষের শুরুতে পূজার আয়োজনে লেগে পড়ে সবাই।
দুর্গাপূজার কেনাকাটায় খুব যত্ন নিয়ে, কাপড়ে হাত বুলিয়ে নিখুঁতভাবে দেখে ও বুঝে যাঁদের জন্য কাপড় কেনা হয়, তাঁরা হলেন পরিবারের অগ্রজ সদস্য বা বয়োজ্যেষ্ঠরা। বাবা-মা, দাদা-ঠাকুরমা, দাদু-দিদিমার মতো পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য কেনাকাটা করার সময় তাঁদের রুচি তো বটেই, সবচেয়ে বেশি বিবেচনায় রাখা হয় পোশাকের রং ও আরামের কথা। যে কাপড় বা পোশাকটি পরে তাঁরা স্বচ্ছন্দে দিন কাটাতে পারবেন বা চলাফেরা করতে পারবেন, সেটিই উপহার দেওয়ার প্রয়াস থাকে উৎসবের দিনগুলোয়।
এবার তো শরতেও ঝুম বৃষ্টি নামছে। কোনো কোনো দিন আবার ভীষণ গরম। সন্ধ্যার পর আবার হালকা শীতল হাওয়াও বইছে। ফলে আবহাওয়ার এমন তালে শীতল, হালকা বা একেবারেই হালকা রঙের কাপড় আরাম দেবে বয়োজ্যেষ্ঠদের। ভীষণ গরমের সকাল বা দুপুরে পোশাক হওয়া চাই এমন কাপড় ও রঙের, যেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা ঘরে বা বাইরে—যেখানেই থাকুন না কেন, স্বস্তিতেই উৎসব যাপন করতে পারেন।
বয়োজ্যেষ্ঠদের কথা বিবেচনায় রেখে কোনো কোনো ফ্যাশন হাউস তাঁদের জন্য সাব-ব্র্যান্ড তৈরি করেছে। সেখানে শুধু বয়োজ্যেষ্ঠদের জন্যই পোশাক তৈরি করা হয়।
রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিতে রয়েছে অগ্রজদের জন্য শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, ধুতি ইত্যাদি। এই ফ্যাশন হাউসের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘অগ্রজদের আরাম ও পছন্দের বিষয় বিবেচনায় রেখেই প্রোডাক্ট লাইনের কথা ভেবেছি, যেখানে তাঁদের পোশাকগুলো আলাদা করে পাওয়া যাবে। বয়োজ্যেষ্ঠরা কোন ধরনের রং পছন্দ করতে পারেন, কোন ধরনের কাপড় পরতে স্বচ্ছন্দবোধ করেন, কোন ধরনের কাটিং পরে অভ্যস্ত—সেসব কথা বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলির পোশাকগুলো তৈরি হয়েছে।’

পূজার ফ্যাশনে পাঞ্জাবির গুরুত্ব অনেক। সে ক্ষেত্রেও চলতি প্যাটার্ন, যেমন স্লিম ফিট এড়িয়ে বাবা-কাকাদের পাঞ্জাবি যেমন ছিল, সেভাবেই তৈরি হয়েছে শ্রদ্ধাঞ্জলির পোশাক। অন্যদিকে মায়েদের শাড়ির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি চেষ্টা করেছে গ্রহণযোগ্য ভ্যালু এডিশনে শাড়ি তৈরি করতে। শাড়ির বেশির ভাগ কাপড়ই সুতি। এটাও ভাবা হয়েছে, রংটাও যেন আরামদায়ক হয়।
যদিও ছেলেমেয়েরা চায় মা-বাবাকে একটু রঙিন কাপড়ে দেখতে। পোশাকের নকশায় সে সুপ্ত চিন্তাটাও ছিল শ্রদ্ধাঞ্জলির নকশাকারদের। সে ক্ষেত্রে অফ টোনের ওপরই বেশি কাজ হয়েছে, আবার তাতে যেন একটা রঙিন ভাব চলেও আসে, সে চেষ্টাটাও তাদের ছিল—যোগ করেন তিনি।
অন্যদিকে, আর্টেমিসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘এখন যে আবহাওয়া পরিধেয় হিসেবে সুতি কাপড়ই সবচেয়ে ভালো হবে। এসব কাপড়ে তৈরি পোশাকে স্ক্রিনপ্রিন্ট, নকশিকাঁথার কাজ, ব্লকসহ মোটামুটি সব ধরনের মিডিয়ায় কাজ করা থাকতে পারে।’
এককথায় পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য এমন রঙের পোশাক কেনা উচিত, চলাফেরার সময় এবং দীর্ঘ সময় পরে থাকতে গেলে সেগুলো যেন চোখের জন্য আরামের হয়।
পূজার কেনাকাটায় বয়োজ্যেষ্ঠদের পোশাক পাওয়া যাবে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, যাত্রা, লা রিভ, আড়ং, নিপুণ, নবরূপাসহ সব ফ্যাশন হাউসে। এ ছাড়া নিউমার্কেট, উত্তরা রাজলক্ষ্মী সুপার মার্কেট, সুবাস্তু নজরভ্যালি, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং সেন্টারে পাওয়া যাবে বয়োজ্যেষ্ঠদের উপযোগী শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, ধুতি ও ওড়না। ঢাকার বাইরে প্রতিটি জেলা বা উপজেলা শহরেই এখন মানসম্মত পূজার পোশাক পাওয়া যায়।

সুস্থ ও খাঁটি বন্ধুত্ব মানুষের মানসিক চাপ কমায় এবং আয়ু বাড়াতে সাহায্য করে। বিপদে-আপদে কিংবা আনন্দের মুহূর্তে একজন সত্যিকারের বন্ধু পাশে থাকা মানে বড় এক মানসিক শক্তি। কিন্তু সব মানুষ কি মন থেকে বন্ধুত্ব বজায় রাখে? আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই আছে ফেক ফ্রেন্ড বা ভুয়া বন্ধু। মনস্তত্ত্ব ও...
৫ ঘণ্টা আগে
চকলেট খাওয়া ছাড়া শুধু গন্ধ শুঁকে ফিটনেস বাড়িয়ে নেওয়া সম্ভব? গবেষণা বলছে, সম্ভব। ব্যায়ামের আগে ও চলাকালীন শুধু ডার্ক চকলেটের সুবাস নিলে শারীরিক কসরতের ক্ষমতা কীভাবে প্রভাবিত হয়, এ বিষয়ে একটি গবেষণা করেছেন কয়েকজন বিশেষজ্ঞ মিলে। এর ফলাফল চলতি বছরের জুলাই মাসে ‘ফ্রন্টিয়ার্স ইন ফিজিয়োলজি’ জার্নালে...
৭ ঘণ্টা আগে
আশ্বিন মাস প্রায় শেষের দিকে। অর্থাৎ বর্ষার পর শরতের শেষ বিদায়ের পালা। দরজায় কড়া নাড়ছে হেমন্তের দিন। গাছে গাছে পুরোনো পাতা ঝরে সামনে আসবে প্রকৃতির নতুন রূপ। প্রকৃতি যেভাবে নিজের রূপ বদলে সতেজ হয়ে ওঠে, ঋতু পরিবর্তনের এই দোলা মানুষের মনকেও নাড়া দেয়।
১ দিন আগে
ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার সেই জাদুকরি দৃশ্যটির কথা মনে আছে? বিশাল রাজকীয় এক লাইব্রেরি, মেঝে থেকে ছাদ ছুঁইছুঁই বইয়ের হাজারো তাক, আর তার মাঝখানে চাকার সঙ্গে যুক্ত সিঁড়িতে চেপে মুগ্ধ চোখে বইয়ের পর বই নেড়েচেড়ে দেখছে বেল। ধূলিমাখা প্রাচীন তোম, চামড়ায় বাঁধানো বইয়ের ম ম গন্ধ আর অজস্র...
১ দিন আগে