সংবেদনশীল ত্বক কিংবা সেনসিটিভ স্কিনের জন্য পণ্য নির্বাচন বেশ কষ্টসাধ্য বিষয়। কারণ, একেক ঋতুতে এ ধরনের ত্বক একেক রকম হয়ে ওঠে। অনেক সময় একই ঋতুতেও একাধিকবার পরিবর্তন আসতে পারে। তাই এমন ত্বকে ব্যবহারের পণ্যে সেই সব উপাদান থাকা যাবে না, যেগুলো ব্যবহারে ত্বকে জ্বালা হতে পারে, শুষ্কতা দেখা দিতে পারে বা অ্যালার্জি হতে পারে। যে মূল উপাদানগুলো এড়িয়ে যেতে হবে, সেগুলো হলো—
ফ্র্যাগরেন্স: এটি ত্বকে লাল ভাব তৈরি করতে পারে।
অ্যালকোহল: এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শোষণ করতে পারে।
তীব্র এক্সফোলিয়েন্টস: মাইক্রোটিয়ার সৃষ্টি করতে পারে।
প্যারাবেন: এটি ত্বকে প্রদাহ সৃষ্টি করতে পারে।
এ ছাড়া কৃত্রিম রং ও এসেনশিয়াল অয়েলও এড়িয়ে চলা উচিত। এগুলো ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে দিয়ে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
পণ্য কেনার আগে সংবেদনশীল ত্বকে ব্যবহারের জন্য যেকোনো নতুন কোনো পণ্য কেনার আগে এর সবচেয়ে ছোট স্যাশেটি কেনা উচিত। প্রথম কয়েক দিন এটি ত্বকের ছোট অংশ, যেমন কনুই বা কানের পেছনে ব্যবহার করে পরীক্ষা করতে হবে। অন্তত ৭২ ঘণ্টা পণ্যটি পরীক্ষা করা উচিত ত্বকে এর কোনো প্রতিক্রিয়া হয় কি না, সেটি দেখার জন্য। যদি কোনো উপাদানে কোনো প্রতিক্রিয়া বা অ্যালার্জি থাকে, তবে সেই পণ্য ব্যবহার করা উচিত হবে না। তাই নির্দিষ্ট কোনো পণ্য পুরোপুরি ব্যবহার করার আগে কয়েক দিন পরীক্ষা করে নেওয়া ভালো।
গনগনে গরমের দিন কেবল শুরু হলো। এরপর বৈশাখ–-জ্যৈষ্ঠ পুরো দুই মাস মাথার ওপর চড়ে বসবে সূর্যের তাপ। তারপর বৃষ্টির দিন শুরু। ফলে আলমারি থেকে ছাতা বের করার সময় চলে এসেছে। কিন্তু এ কয় মাস আলমারি বন্দী থাকার পর ছাতার বেহাল দশার কথা ভুলেই গিয়েছিলেন হয়তো।
১২ ঘণ্টা আগে
ফেসবুক বা ইনস্টাগ্রামে ইদানীং এক বিশেষ ঘরানার ভিডিও বেশ নজরে পড়ে। ঝকঝকে রান্নাঘর, পরনে রঙিন অ্যাপ্রোন আর হাসিমুখে পরিবারের জন্য খাবার তৈরি করছেন একজন নারী। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে একে বলা হচ্ছে ‘ট্র্যাডওয়াইফ’ বা প্রথাগত ঘরোয়া স্ত্রী হওয়ার ট্রেন্ড।
১৩ ঘণ্টা আগে
বৈশাখের শুরু মানেই গরমে নাজেহাল অবস্থা। যাঁদের প্রতিদিনই কাজে বের হতে হয়, তাঁদের ত্বক এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে এ ঋতুতে কখনো ত্বক দেখায় মলিন, আবার কখনো তাতে পড়ে কালো ছোপ। ব্যস্ততার জন্য ঘরোয়া উপায়ে এখন অনেকে নিজের ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায় না বলে শেষ ভরসা হিসেবে বিভিন্ন...
১৪ ঘণ্টা আগে
বাজারে কাঁচা আম উঠেছে। কাঁচা আম মাখা খেতে কমবেশি সবারই ভালো লাগে। যাঁরা এই প্রথম নিজের হাতে কাঁচা আম মাখা তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
১৬ ঘণ্টা আগে