
ছুটির বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সুস্বাদু টা তৈরির কথা ভাবছেন? ঝাল খেতে যাঁরা ভালোবাসেন, তাঁরা তৈরি করতে পারেন নাগা ডিম চপ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
উপকরণ
নাগা মরিচ ১টি, সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ১টি, বেরেস্তা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, জিরা গুঁড়া ১ চা-চামচ, চিলি ফ্লেক্স আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, ফেটানো ডিম পরিমাণমতো, টোস্ট বিস্কুটের গুঁড়া বা ব্রেডক্রাম্ব পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রতিটি ডিম ৪ টুকরা করে নিতে হবে। আলু মসৃণ করে ভর্তা করে নিতে হবে। এবার আলুর সঙ্গে সব মসলা মেশাতে হবে। নাগা মরিচ মিহি করে কুচিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলু ভালোমতো মাখা হয়ে গেলে ১৬ ভাগে ভাগ করে নিতে হবে। এবার প্রতিটি ভাগের ভেতরে কেটে রাখা একটুকরো করে ডিম পুরে চপের আকার দিন। তারপর চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে, ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। সব চপ বানানো হলে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে সেট করতে হবে। সবশেষে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।

আজ আপনার মধ্যে এক অদ্ভুত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভাব কাজ করবে। বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় স্টান্ট দেখানোর ভূত মাথায় চাপতে পারে, দয়া করে সেটা নামিয়ে ফেলুন। হাড়গোড় ভাঙলে জ্যোতিষী প্লাস্টার করতে আসবে না! অফিসে বসের মুড আজ খিটখিটে থাকতে পারে, তাই ফাইলের আড়ালে মুখ লুকিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ।
৩ ঘণ্টা আগে
আমরা প্রিয় ক্রিম, সিরাম, টোনার এবং ফেস অয়েলগুলো নিজেদের সংগ্রহে রাখতে ভালোবাসি। আজকালকার যুগে রাসায়নিক উপকরণে তৈরি প্রসাধনী জায়গা করে নিয়েছে রূপচর্চায়। ফলে আমাদের রান্নাঘরে থাকা উপকরণে প্রতিদিনের রূপচর্চার বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। অথচ একটা সময় আমাদের মা-খালারা এসব উপকরণের ওপর নির্ভরশীল...
৪ ঘণ্টা আগে
কখনো শুনেছিলেন, পুষ্টির ঘাটতি হতে পারে বিষণ্নতার মূল কারণ! হ্যাঁ, হতে পারে। বিষণ্নতা একটি মানসিক অসুস্থতা, যার তীব্রতা হালকা থেকে গুরুতর হতে পারে। বিষণ্নতায় ভুগলে জীবন উপভোগ করার ব্যাপারটি অনুভূত হয় না। পাশাপাশি হারিয়ে যায় কাজ করার আগ্রহ। কারও কারও মধ্য়ে নিজের ক্ষতি করার প্রবণতাও দেখা দেয়...
২০ ঘণ্টা আগে
জলপথে বা জাহাজে বিশ্বভ্রমণ করতে চান? তা চাইলে সঠিক ওয়ার্ল্ড ক্রুজটি বেছে নিতে হবে। ২০২৭-২৮ সালের জন্য সমুদ্রযাত্রার একটি তালিকা সংকলন করেছে ‘ইউএস নিউজ’। আপনি যদি জীবনের সেরা এ ভ্রমণে যাত্রা শুরু করতে প্রস্তুত থাকেন, তবে এই সংকলন থেকে আসন্ন বিশ্ব ভ্রমণগুলোর মধ্য়ে কোনো একটি বেছে নিতে পারেন। এখানে...
১ দিন আগে