মেষ
আজ আপনার মধ্যে এক অদ্ভুত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভাব কাজ করবে। বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় স্টান্ট দেখানোর ভূত মাথায় চাপতে পারে, দয়া করে সেটা নামিয়ে ফেলুন। হাড়গোড় ভাঙলে জ্যোতিষী প্লাস্টার করতে আসবে না! অফিসে বসের মুড আজ খিটখিটে থাকতে পারে, তাই ফাইলের আড়ালে মুখ লুকিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। আজ অপরিচিত কেউ লিফট চাইলে এড়িয়ে চলুন, নয়তো তেলের পয়সা আপনাকেই দিতে হবে!
বৃষ
আপনার আর্থিক অবস্থা আজ অনেকটা জোয়ার-ভাটার মতো। সকালে মনে হবে আপনি রাজা, কিন্তু দুপুরের কেনাকাটার পর মনে হবে ফকিরের দশা। পাওনাদাররা আজ বাড়ির আশপাশে ‘পিকনিক’ করতে পারে। তবে ভয়ের কিছু নেই, বিকেলের দিকে কোনো রসালো খবর বা প্রিয় মানুষের থেকে সারপ্রাইজ কল আপনার মুড বদলে দেবে। আজ বাজারের ব্যাগ নিয়ে বেরোলে পকেট সাবধানে রাখবেন, মানিব্যাগ পালানোর চেষ্টা করতে পারে।
মিথুন
আপনার কথা বলার ক্ষমতা আজ তুঙ্গে। যাকে চাইবেন তাকেই আজ আপনার ‘ফ্যান’ বানিয়ে ফেলতে পারেন। তবে অতি চালাকি করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে পড়তে পারেন। পুরোনো ধুলাবালি ঘাঁটলে অ্যালার্জি হতে পারে, তাই ঘর পরিষ্কারের দায়িত্বটা অন্যের কাঁধে চাপিয়ে দিন। শরীর আজ মোটামুটি সাথ দেবে। আজ ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার আগে দুবার বানান চেক করে নিন, নয়তো ট্রোল হওয়ার ভয় আছে!
কর্কট
আজ আপনার সৃজনশীলতা আকাশছোঁয়া। মনে মনে অনেক প্ল্যান করবেন, যেমন—কীভাবে লটারি না জিতেও কোটিপতি হওয়া যায়! তবে বাস্তবে আজ আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে আজ কোনো রোমান্টিক ডিনারের যোগ আছে, তবে মেনুটা আগে থেকে দেখে নিন, নয়তো বিল দেখে হার্টফেল করতে পারেন।
সিংহ
রাজকীয় মেজাজে আজ আপনার দিনটি শুরু হবে। কিন্তু সমস্যা হলো, সবাই আপনার হুকুম তামিল নাও করতে পারে। বিশেষ করে বাড়ির ছোটরা আজ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বাইরের লোক যা বলছে বলতে দিন, আপনি নিজের কানে তুলা দিয়ে আয়েশ করুন। পেটের গোলমাল থেকে বাঁচতে রাস্তার ঝালমুড়ি আজ বর্জনীয়। আজ আয়নার সামনে বেশি সময় কাটাবেন না, নিজের রূপ দেখে নিজেই প্রেমে পড়ে যেতে পারেন!
কন্যা
আজ কাজের চাপে আপনার অবস্থা নাজেহাল হবে। মনে হবে জীবনটাই যেন একঘেয়ে। এই সময়টাতেই ল্যাপটপ বা ফোনের ব্যাটারি আপনাকে ধোঁকা দিতে পারে। প্রেমে আজ ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা, তাই সঙ্গীকে ‘হুঁ’, ‘হ্যাঁ’ বলে শান্ত রাখার চেষ্টা করুন। বিকেলের দিকে ভালো কোনো মুভি দেখতে পারেন। আজ ভুল করেও নিজের পিন কোড বা পাসওয়ার্ড কাউকে দেবেন না, জ্যোতিষ বলছে বিপদ!
তুলা
আজ আপনার ব্যালেন্স করার ক্ষমতা দারুণ কাজ করবে। এক হাতে খরচ করবেন তো অন্য হাতে টাকা ঢুকবে। তবে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজ বচসা হতে পারে। প্রেমিকের বা প্রেমিকার কোনো আবদার আজ আপনার পকেট গড়ের মাঠ করে দিতে পারে। রাতে ভালো ঘুমের জন্য একটু হালকা গান শুনুন। আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যাবেন না, বিড়ালটিকেও যেতে দিন!
বৃশ্চিক
মনের মধ্যে জমে থাকা মেঘ আজ কেটে যাবে। হঠাৎ করে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের থেকে সম্পত্তি পাওয়ার (বা অন্তত এক হাঁড়ি রসগোল্লা পাওয়ার) সম্ভাবনা আছে। শরীর বেশ চনমনে থাকবে। তবে বেশি উত্তেজিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত আজ নেবেন না। আপনার কঠোর বাক্য আজ কাউকে আঘাত করতে পারে, তাই কথা বলুন মেপে মেপে। আজ পুরোনো কোনো বন্ধু ফোন করলে বুঝবেন নিশ্চয়ই কোনো স্বার্থ জড়িয়ে আছে!
ধনু
আজ আপনার অ্যাডভেঞ্চারের নেশা চাপবে। হয়তো মনে হবে চাকরি ছেড়ে দিয়ে হিমালয়ে চলে যাই! কিন্তু পকেটের দিকে তাকিয়ে আবার কাজে মন বসাতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার পেছনে কাঠি করতে পারে, তবে আপনি আজ তাদের ছাড়িয়ে যাবেন। হলুদ রঙের মিষ্টান্ন আজ আপনার জন্য লাকি। আজ রাস্তায় কুকুর দেখলে ঢিল মারবেন না, কামড় খাওয়ার যোগ আছে!
মকর
আপনি স্বভাবতই পরিশ্রমী, কিন্তু আজ আপনার কুঁড়েমি দানা বাঁধবে। কোনো কাজই আজ শেষ করতে মন চাইবে না। জীবনসঙ্গীর সঙ্গে আজ পুরোনো কোনো ঝগড়া আবার চাঙা হতে পারে—সবচেয়ে ভালো সমাধান হলো ‘আমি ভুল করেছি’ বলে হাত জোড় করা। আপনার সন্তানদের পড়াশোনা নিয়ে আজ একটু টেনশন হতে পারে। আজ বাড়িতে মেহমান আসার যোগ আছে, ফ্রিজে খাবার মজুত রাখুন!
কুম্ভ
বন্ধুরা আজ আপনার বাড়িতে আড্ডা জমাবে, কিন্তু খাওয়ার বিলটা হয়তো আপনাকেই মেটাতে হবে। সামাজিক কোনো কাজে যুক্ত হতে পারেন। আজ লটারি কাটার জন্য দিনটি শুভ (অন্তত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য)। শরীরের নিচের অংশে ব্যথা অনুভূত হতে পারে, তাই অযথা দৌড়ঝাঁপ করবেন না। আজ কারও গ্যারান্টার হতে যাবেন না, ফেঁসে যেতে পারেন!
মীন
আধ্যাত্মিক কাজে আজ আপনার মন টানবে। হয়তো কোনো পীর-দরবেশের ভিডিও দেখে দিন কাটিয়ে দেবেন। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আসতে পারে যা আপনার প্রমোশনের পথ প্রশস্ত করবে। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আজ দিনটি মোটেও ভালো নয়, রিজেক্ট হওয়ার চান্স ১০০%। মিষ্টি দই খেয়ে ঘর থেকে বেরোলে বাধা কাটবে। আজ বৃষ্টি হলে ভিজতে যাবেন না, সর্দি-জ্বর আজ আপনার জন্য ওত পেতে আছে!

পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
১ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৩ ঘণ্টা আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১৫ ঘণ্টা আগে
চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকরী একটি জিনিস। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি অনেকটা সময় বাঁচায়। তবে চুল শুকানোর তাড়াহুড়ায় ড্রায়ার একেবারে মাথার কাছে ধরে ব্যবহার করা ঠিক নয়। এর অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে চুল হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর। তাই ড্রায়ার ব্যবহারের
১৯ ঘণ্টা আগে