
আমরা প্রিয় ক্রিম, সিরাম, টোনার এবং ফেস অয়েলগুলো নিজেদের সংগ্রহে রাখতে ভালোবাসি। আজকালকার যুগে রাসায়নিক উপকরণে তৈরি প্রসাধনী জায়গা করে নিয়েছে রূপচর্চায়। ফলে আমাদের রান্নাঘরে থাকা উপকরণে প্রতিদিনের রূপচর্চার বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। অথচ একটা সময় আমাদের মা-খালারা এসব উপকরণের ওপর নির্ভরশীল ছিলেন। আধুনিক প্রসাধনীর ওপর নির্ভর করলেও প্রকৃতিকে তো আর একেবারে উপেক্ষা করা যায় না। জেনে রাখুন রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণের নাম—যেগুলো ব্যবহারে ত্বক থাকে তারুণ্যদীপ্ত। রোজকার রূপচর্চায় রান্নাঘরের বিভিন্ন উপকরণ অনায়াসে যোগ করতে পারেন।
যে উপকরণগুলো ব্যবহার করতে পারেন—

সত্যি বলতে, ত্বকের জন্য কফির উপকারিতা অফুরন্ত। ক্যাফেইন থেকে আসা প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর কফি আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে বার্ধক্যের লক্ষণ বিলম্বিত করে, এটি একটি চমৎকার প্রাকৃতিক এক্সফোলিয়েটর এবং ত্বক টান টানও করে। কফি পিগমেন্টেশন এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে। তাই এটি চোখের নিচের সংবেদনশীল ত্বকের জন্য একটি দারুণ উপাদান। স্ক্রাব হিসেবে কফির সঙ্গে কিছুটা নারকেল তেল মিশিয়ে মুখ ও ঠোঁট আলতোভাবে এক্সফোলিয়েট করুন। কফির সঙ্গে কিছুটা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং চোখের নিচের অংশে ১০ মিনিটের জন্য লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিজেই পরখ করতে পারবেন এর উপকারিতা।
তৈলাক্ত ত্বকের জন্য বেসন উপকারী। এটি ত্বক গভীরভাবে পরিষ্কার করতে চমৎকার কাজ করে। মৃদু এক্সফোলিয়েশন গুণের কারণে এই উপাদানটি ময়লা এবং বিষাক্ত পদার্থ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে। মৃত কোষ দূর করার পাশাপাশি, এটি ট্যান এবং পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে। এটি ব্যবহারের সেরা উপায় হলো কাঁচা হলুদ বাটা, টক দই, মধু এবং কিছুটা চন্দন গুঁড়া একসঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করা।
ঘি বা পরিশোধিত মাখন দারুণ প্রাকৃতিক ময়শ্চারাইজার। এটি ত্বকে প্রচুর পুষ্টি জোগায়। এর ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্টগুলো একসঙ্গে কাজ করে বলিরেখা কমায় এবং ত্বক নরম, কোমল ও তারুণ্যময় করে তোলে। এটি ফাটা ঠোঁট এবং ফাটা গোড়ালি রাতারাতি সারিয়ে তুলতেও দারুণ কার্যকর। তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের অধিকারীরা মুখে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। তবে শুষ্ক ত্বকের জন্য এটি একটি সম্পূর্ণ গেমচেঞ্জার।
আপনার প্রিয় সালাদে ব্যবহৃত তেলটিও আপনার ত্বক এবং চুল কার্যকরভাবে মেরামত করতে সক্ষম। অলিভ অয়েলে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অনেক উপাদান রয়েছে, যা অকাল বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে এবং লোমকূপ বন্ধ না করে ত্বক আর্দ্র রেখে তার মেরামত করে। অলিভ অয়েল চুলের বৃদ্ধি ঘটিয়ে, জট ছাড়িয়ে এবং মাথার ত্বকে পুষ্টি জুগিয়ে চুল স্বাস্থ্যকর করে তুলতেও সাহায্য করে।
টক দই উপকারিতার দিক থেকে বহুমুখী। এটি ত্বক আর্দ্র রাখা থেকে শুরু করে রোদে পোড়া ত্বক নিরাময় এবং অনেক কিছুতে সাহায্য করে। দই জিংক ও ল্যাকটিক অ্যাসিডে সমৃদ্ধ, যা প্রদাহ কমাতে, ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে, সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করতে এবং ব্রণ ও পিম্পল নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রোদে পোড়া ত্বকে শীতল অনুভূতি দেয় এবং একই সঙ্গে আর্দ্রও রাখে।
পেঁপে একটি সত্যিকারের সুপার ফুড, যা ত্বকে ব্যবহার করলে উজ্জ্বলতা বাড়ে। প্রচুর পরিমাণে পাপাইন অ্যানজাইমে ভরপুর এ ফলের ক্বাথ ত্বকে ব্যবহার করলে মরা কোষ ঝরে যায়। ত্বক হয়ে ওঠে মসৃণ ও উজ্জ্বল। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকে বলিরেখা দেরিতে পড়ে।
সূত্র: ফেমিনা

ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
৩৭ মিনিট আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
৩ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৫ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৭ ঘণ্টা আগে