সৌদি আরব ভ্রমণে গেলে বিমানবন্দর কিংবা যেখানে থাকবেন তার আশপাশের কোনো দোকান থেকে সহজেই একটি সিম কার্ড সংগ্রহ করতে পারবেন। এখন সেখানে কোনো দুর্ঘটনায় পড়লে কিংবা ভ্রমণ বা এ ধরনের কোনো বিষয়ে খোঁজ নিতে চাইলে কী করবেন? এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেসব নম্বর আপনার জানা দরকার সেগুলোই আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের সূত্রে দেওয়া হলো এখানে।
ইমারজেন্সি নম্বর
১. পুলিশ: ৯৯৯
২. সৌদি অ্যাম্বুলেন্স: ৯৯৭
৩. সিভিল ডিফেন্স: ৯৯৮
৪. সৌদি ট্রাফিক পুলিশ: ৯৯৩
৫. হাইওয়ে পেট্রল: ৯৯৬
৬. জেনারেল ডিরেক্টরেট অব বর্ডার গার্ড: ৯৯৪
পর্যটকদের জন্য বিশেষভাবে দরকারি কিছু নম্বর
৭. পর্যটকদের জন্য স্থানীয় কল সেন্টার: ৯৩০
৮. টুরিজম কল সেন্টারের আন্তর্জাতিক নম্বর: + ৯৬৬৯২০০০০৮৯০
৯. ভিসা সংক্রান্ত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের নম্বর: ৯৯২
সেবামূলক বা কাস্টমার সার্ভিস
১০. সৌদি মিউনিসিপ্যাল বা পৌরসভা: ৯৪০
১১. ইলেকট্রিসিটি কোম্পানির জরুরি যোগাযোগ: ৯৩৩
১২. বাস ও ট্যাক্সির ব্যাপারে তথ্য জানতে যোগাযোগ মন্ত্রণালয়ের নম্বর: ৯৩৮
১৩. হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কল সেন্টারের নম্বর: + ৯৬৬৯২০০০২৮১৪
১৪. ভোক্তাদের অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বর: ৯৩৫
১৫. ভোক্তাদের নিরাপত্তার জন্য সৌদি সেন্ট্রাল ব্যাংকের কল সেন্টারের নম্বর: ৮০০–১২৫–৬৬৬৬
জননিরাপত্তা বিষয়ক কিছু নম্বর
১৬. জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি: ৯৮৯
১৭. সৌদি টেলিফোন ডিরেক্টরি: ৯০৫
১৮. জরুরি স্বাস্থ্য সহায়তা বিষয়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বর: ৯৩৭
১৯. জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিকস কন্ট্রোল: ৯৯৫

গরমকালে প্রায় রোজই কোনো না কোনো ঠান্ডা পানীয় তৈরি হয় বাড়িতে। তরমুজ থাকলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি পানীয়। আপনাদের জন্য তরমুজের মোহিতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক মাদ্রাসাশিক্ষক। আবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয় প্রায়ই। কিন্তু তারপরেও ঘটনা থেমে নেই।
৫ ঘণ্টা আগে
পিরিয়ড চলাকালে মেয়েদের মুড সুইং হয়। কথাটা এখন মোটামুটি সবাই জানেন। এ সময় এই ভালো লাগা আবার মুহূর্তেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার ব্যাপারটি আজকাল নারীদের ঘরের মানুষেরাও সদয় দৃষ্টিতেই দেখেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, পিরিয়ড শুরু হওয়ার কয়েক দিন আগে থেকে নিজের জীবনের খারাপ স্মৃতিগুলোর ফ্ল্যাশব্যাকই...
৭ ঘণ্টা আগে
গ্রীষ্মকালে সারা দিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। কিন্তু তাপমাত্রা বেশি হলে শুধু পানি পানই যথেষ্ট নয়, এমন সময়েই হাইড্রেটিং ড্রিংকস পান করতে হয়। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন...
৯ ঘণ্টা আগে