Ajker Patrika

বৃষ্টিতে ভেজা কাপড় ধোয়া ও শুকানোর সহজ উপায়

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৩: ১১
বৃষ্টিতে ভেজা কাপড় ধোয়া ও শুকানোর সহজ উপায়
বৃষ্টিতে ভেজা কাপড়গুলো অন্তত একবার স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে মেলে দিতে হবে শুকানোর জন্য। ছবি: সংগৃহীত

বৃষ্টিতে চুপচুপে ভিজে বাড়ি ফিরলেন। ভেজা কাপড়গুলো বালতিতে রেখেই গোসল সেরে বেরিয়ে এলেন। এতে কাপড়ের ক্ষতি হয়। বৃষ্টিতে ভেজার পর বাড়ি ফিরে যত দ্রুত সম্ভব ভেজা কাপড় কেচে ধুয়ে ফেলতে হবে। নিতান্তই না পারলে অন্তত একবার স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে বারান্দায় মেলে দিতে হবে শুকানোর জন্য। নয়তো কাপড়ে বিশ্রী গন্ধ হয়ে যেতে পারে। আর কাদার দাগ থাকলে তো আরও বিপদ। বৃষ্টিতে ভেজা কাপড় ধোয়া ও শুকানোর কিছু আলাদা নিয়ম রয়েছে।

বৃষ্টিতে ভেজা কাপড় যেভাবে ধুতে হবে

প্রথমে সাধারণ পানি দিয়ে বৃষ্টিতে ভেজা কাপড় ধুয়ে নিন। এরপর বালতিতে পানির সঙ্গে ডিটারজেন্ট, বেকিং সোডা বা এক কাপ ভিনেগার মেশান। এগুলো ব্যবহার করলে কাপড়ে ভ্যাপসা গন্ধ, কাদার দাগ ও জীবাণু দূর হয়ে যাবে। এভাবে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে তারপর স্বাভাবিক নিয়মে কেচে ধুয়ে ফেলুন। কাদা লাগে থাকলে সেসব জায়গা আলাদা করে ধুয়ে নিন। ধোয়ার পর পানি নিংড়ে দড়িতে না ঝুলিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন। এতে কাপড় দ্রুত শুকাবে। যদি কেচে ধোয়ার সময় না থাকে, তাহলে ঠান্ডা পানিতে দুবার ধুয়ে নিংড়ে মেলে দিন। এতে কাপড়ে বাজে গন্ধ হবে না।

বৃষ্টির দিনে ভেজা কাপড় যেভাবে শুকাবেন

কাপড়ের অতিরিক্ত পানি ঝরিয়ে নিন

ভারী কাপড়; যেমন জিনসের প্যান্ট, পোলো শার্ট, বিছানার চাদর, টেবিল ক্লথ ইত্যাদি ধোয়ার পর বাথরুমের স্ট্যান্ডে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দিন। এতে কাপড়ের বাড়তি পানি ঝরে যাবে। ফলে কাপড় শুকাতে অপেক্ষাকৃত কম সময় প্রয়োজন হবে। পানি ঝরে যাওয়ার পর ঘরে দড়ি টাঙিয়ে কাপড়গুলো নেড়ে দিতে পারেন। যদি বাসার বাইরে না যান, তাহলে যে ঘরে থাকবেন, সে ঘরেই কাপড় শুকান। তাতে ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে যাবে এবং বিদ্যুৎ অপচয় কম হবে। এ ছাড়া রাতে ঘুমানোর সময় মশারির ওপর অপেক্ষাকৃত পাতলা কাপড়গুলো নেড়ে দিতে পারেন। তাতে সারা রাতে কাপড় ভালোভাবে শুকিয়ে যাবে।

হ্যাঙ্গারে শুকাতে দিন

ভেজা কাপড় দড়িতে শুকাতে দেওয়ার বদলে হ্যাঙ্গারে শুকাতে দিতে পারেন। হ্যাঙ্গারে বাতাস চলাচল সহজ বলে কাপড় তুলনামূলক দ্রুত শুকায়।

হেয়ারড্রায়ার ব্যবহার করুন

বৃষ্টির দিনে মোটা বা ভারী কাপড় পরা থেকে বিরত থাকতে হবে। সহজে শুকিয়ে যায় ও ধোয়া সহজ—এ সময় এমন কাপড় পরাই ভালো। কম সময়ের মধ্যে কাপড় শুকানোর জন্য হেয়ারড্রায়ার ব্যবহার করতে পারেন। অথবা ভেজা কাপড় চিপে পানি নিংড়ে নিয়ে সতর্ক ভাবে ইস্তিরি করে ফ্যানের বাতাসে নেড়ে দিলে কাপড় দ্রুত শুকিয়ে যাবে।

জেনে রাখা ভালো

  • জর্জেট, শিফন, হাফসিল্ক বা সিল্কের পোশাক বেছে নিন। এগুলো ভিজলেও দ্রুত শুকিয়ে যায় এবং কাদার দাগ সহজে উঠে যায়।
  • এ সময় গাঢ় রঙের পোশাক পরা নিরাপদ। কারণ, এগুলোয় কাদা লাগলেও দাগ পড়ার আশঙ্কা কম থাকে।
  • ভিজলে দ্রুত কাপড় ধুয়ে ফেলুন, নয়তো গন্ধ ও দাগ হয়ে যেতে পারে।

সূত্র: লাভ টু লন্ড্রি ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

আমিরাতের ‘ওপেক’ ত্যাগ একটি বড় ঘটনা: বিবিসি

একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের, সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত