পাটশাক খাওয়ার সময় এখন। তিতা ও তিতা ছাড়া—এ দুই রকম পাটশাক পাওয়া যায়। কিন্তু তাজা পাটশাক দেখে সেটি বোঝার উপায় থাকে না। দোকানিকে বলে তিতা পাটশাক কিনে নিন। তারপর এই মেঘলা দিনে শুঁটকি দিয়ে তিতা পাটশাক রান্না করে ফেলুন। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
উপকরণ
তিতা পাটশাক ৩ আঁটি, লইট্টা শুঁটকি ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, আদা-রসুনবাটা আধা চা-চামচ এবং হলুদগুঁড়া আধা চা-চামচ।
প্রণালি
শুঁটকি তাওয়ায় ভেজে ভালো করে ধুয়ে রাখুন। পাটশাক ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে তেজপাতা, পেঁয়াজকুচি, রসুনকুচি ও শুঁটকি লবণ দিয়ে তিন-চার মিনিট ভেজে নিন বা রান্না করুন। পরে হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে নাড়ুন। এরপর পাটশাক ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। সেদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল শুঁটকি দিয়ে তিতা পাটশাক।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে