
‘বার্বি’ তারকা মার্গট রবিকে দেখলে প্রথমেই মনে পড়বে, তিনি একজন অভিনেত্রী। এত এত চরিত্রকে তিনি স্মরণীয় করে রেখেছেন সেলুলয়েডে, কোনটা ছেড়ে কার কথা বলা যায়! আবার তিনি গ্লামারাসও বটে। ফলে তাঁকে শুধুই ‘একজন সু-অভিনেত্রী’ বলে পরিচয় করিয়ে দেওয়া কঠিন; বরং ‘তিনি একজন মেধাবী ও গ্লামারাস অভিনেত্রী’ এমন বলা যেতে পারে।
জনপ্রিয় ধারাবাহিক ‘নেইবারস’-এ অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু তাঁর। তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩)-এ অভিনয়ের পর। এরপর ‘ফোকাস’, ‘দ্য লিজেন্ড অব টারজান’, ‘আই, টোনিয়া’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘সুইসাইড স্কোয়াড’ এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ছবি ‘বার্বি’। একটির পর একটি নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। শুধু অভিনয় নয়। তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। ‘আই, টোনিয়া’-তে ফিগার স্কেটার টোনিয়া হার্ডিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন অস্কার মনোনয়ন। এখন পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে সাতটি এএসিটিএ অ্যাওয়ার্ড এবং তিনটি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড। আছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, বাফটা ও গোল্ডেন গ্লোবসহ একাধিক মনোনয়ন।
অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি বর্তমানে প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও কাজ করছেন মার্গট রবি। তাঁর উল্লেখযোগ্য ব্যবসা হলো লাকিচ্যাপ এন্টারটেইনমেন্ট। এটি তিনি স্বামী টম অ্যাকারলে এবং অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন ২০১৪ সালে।

ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর সৌন্দর্যচর্চার মূল ভিত্তি বলে জানা যায়। এ জন্য কী করেন তিনি? দেখে নিন—
দিনে দুবার মুখ পরিষ্কার
মার্গটের স্কিন কেয়ার রুটিনের শুরুই হয় ক্লিনজিং দিয়ে। সকালে ও রাতে দুবার মুখ পরিষ্কার করেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, গোসল করার সময় সাধারণত মুখ পরিষ্কার করে নেন। খুব বেশি ধাপ অনুসরণ করার সময় তাঁর থাকে না। তবে ত্বক ভালোভাবে পরিষ্কার রাখার বিষয়ে তিনি বেশ সচেতন।
নিয়মিত এক্সফোলিয়েশন
ভ্রমণের সময় ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে মার্গট রবি এক্সফোলিয়েটিং প্যাড ব্যবহার করতে পছন্দ করেন। তিনি স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড ও অ্যালোভেরার মতো উপাদান দিয়ে তৈরি এক্সফোলিয়েটর ব্যবহার করেন, যা মরা কোষ দূর করতে সাহায্য করে।
চোখের যত্ন
মার্গটের রুটিনে আই ক্রিম গুরুত্বপূর্ণ। গোসল থেকে বের হওয়ার পর চোখের চারপাশে হালকা আই ক্রিম লাগান তিনি। চোখের নিচের ত্বক তুলনামূলকভাবে পাতলা হওয়ায় সেখানে শুষ্কতা, ফোলা ভাব বা ডার্ক সার্কেলের ছাপ সহজে চোখে পড়ে। তাই তিনি এই অংশে নিয়মিত ময়শ্চারাইজিং করেন।
ময়শ্চারাইজারের ব্যবহার
উজ্জ্বল ও কোমল ত্বকের জন্য ময়শ্চারাইজিংকে বিশেষ গুরুত্ব দেন মার্গট রবি। সকাল ও রাতে নিয়ম করে ফেস ক্রিম ব্যবহার করেন। তাঁর মতে, ত্বক পর্যাপ্ত আর্দ্র রাখা জরুরি। তিনি মনে করেন, নিয়মিত ময়শ্চারাইজিং শুধু ত্বক নরম রাখে না, বরং এটি সুস্থ রাখতে সাহায্য করে।

ব্যাগে থাকে ফেস মিস্ট
মার্গট রবির ব্যাগে নাকি সব সময় থাকে একটি হাইড্রেটিং ফেস মিস্ট। সংবেদনশীল এবং শুষ্ক ত্বকের কারণে তিনি ভারী সেরামের চেয়ে ফেস মিস্ট ব্যবহারেই বেশি স্বচ্ছন্দবোধ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেরাম ব্যবহারে কখনো কখনো তাঁর ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয়। তাই তিনি ফেস মিস্ট বেশি পছন্দ করেন।
ফেস মাস্কের ব্যবহার
শুটিং কিংবা বড় কোনো অনুষ্ঠানের যাওয়ার আগে ত্বক প্রস্তুত করতে ফেস মাস্ক ব্যবহার করেন রবি। মেকআপ নেওয়ার সময়ও মাঝে মাঝে মুখে মাস্ক দিয়ে রাখেন।
সৌন্দর্যের জন্য ঘুমকে গুরুত্ব দেন
মার্গট রবির স্কিন কেয়ার রুটিন শুধু স্কিন কেয়ার পণ্যে সীমাবদ্ধ নয়। ঘুম তাঁর কাছে গুরুত্বপূর্ণ। রবি জানিয়েছেন, ব্যস্ত শুটিংয়ের পর যত দ্রুত সম্ভব বাসায় ফিরে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। তাঁর মতে, শরীর ও মনের জন্য পর্যাপ্ত বিশ্রাম অনেক সময় অতিরিক্ত এক ঘণ্টা জিম করার চেয়ে বেশি উপকারী হতে পারে। ঘুমের জন্য স্লিপিং মাস্ক ও স্লিপিং মিউজিকের ওপর নির্ভর করেন তিনি।
ফেস ম্যাসাজ
মার্গটের চিক বোন ও জ লাইনের পেছনে জেনেটিক সৌন্দর্যের পাশাপাশি তাঁর মেকআপ আর্টিস্টের একটি ছোট্ট কৌশল রয়েছে। মেকআপ শুরুর আগে তাঁর মুখে ফেস ম্যাসাজ করা হয় বলে জানিয়েছেন মেকআপ আর্টিস্ট পাটি ডুবরফ। হালকা ম্যাসাজ মুখের পেশির টান কমাতে এবং সাময়িকভাবে ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে ত্বক সতেজ, উজ্জ্বল লুক দেয়।
হাসিখুশি ও প্রফুল্ল থাকা
মার্গট রবির মতে, ত্বকের সহজ সৌন্দর্য রহস্যগুলোর একটি হলো হাসি। তিনি মনে করেন, হাসি শুধু মন ভালো করে না, বরং দ্রুত মুখে স্বাভাবিক উজ্জ্বলতাও এনে দেয়।
সূত্র: ট্রুলি বিউটি

দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ।
৪ মিনিট আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৪ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
২০ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
১ দিন আগে