Ajker Patrika

অভিজ্ঞতা ছাড়াই বিকাশে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
অভিজ্ঞতা ছাড়াই বিকাশে চাকরির সুযোগ

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেন্ট্রাল মনিটরিং সেন্টারে ‘ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: সেন্ট্রাল মনিটরিং সেন্টার

পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: এক থেকে তিন বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন: আকর্ষণীয়

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১১ মে, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত