মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ৩য় গ্রেডের অধ্যাপক ও ৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির বিভাগীয় নিয়োগ প্রদানবিষয়ক কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি বিভাগে এসব লোকবল নিয়োগ দেওয়া হবে।
বিভাগগুলো হলো: ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসই)। সহকারী অধ্যাপক (গ্রেড-৬) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও গণিত। বিভাগগুলোতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নাম ও রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি এবং দাখিলকৃত সনদপত্র যাচাইয়ের পর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জীবনবিমা প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলা ও বিভাগে অবস্থিত কোম্পানির অফিসসমূহে প্রবেশনারি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল রোববার ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে