
বাংলাদেশ চা বোর্ড ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ জুলাই থেকে।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৬ জুলাই ২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৮ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ ও ১৬তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর্যায়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
২ দিন আগে