
সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ১১তম থেকে ২০তম গ্রেডের ১০ ক্যাটাগরিতে মোট ৩৩ জনবল নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ জুন থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: অ্যানেসথেটিস্ট ২টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি পাস।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম ও সংখ্যা: অডিওলজিস্ট ৩টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো ইনস্টিটিউট থেকে অডিওলজি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস। বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. পদের নাম ও সংখ্যা: অকুপেশনাল থেরাপিস্ট ৪টি
শিক্ষাগত যোগ্যতা: অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৪. পদের নাম ও সংখ্যা: স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি পাস।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৫. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা কর্মকর্তা ১টি
শিক্ষাগত যোগ্যতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৬. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৭. পদের নাম ও সংখ্যা: ইপিআই টেকনিশিয়ান ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৮. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৯. সহকারী লাইব্রেরিয়ান ১টি
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিপ্লোমা ডিগ্রি পাস।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
১০. অফিস সহায়ক ১৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস।
বেতন: ৮,২৫০-২০,০২০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৫ নম্বর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই, ২০২৬; বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ২১ ক্যাটাগরিতে মোট ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২২ জুলাই থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ছয়টি ক্যাটাগরির ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৭৩১টি শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চারটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ও সদস্যসচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের অসামরিক পদে ১৯ ক্যাটাগরিতে ১৭৪ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৯ জুলাই থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে