
বর্তমানে চাকরি পাওয়া আগের চেয়ে অনেক কঠিন। একটি চাকরির জন্য অনেক মানুষ আবেদন করেন, আবার অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আবেদন বাছাই করে। ফলে চাকরিপ্রার্থীদের শুধু যোগ্য হলেই হয় না, নিজেকে ব্যতিক্রমভাবে তুলে ধরতেও হয়।
বিশেষজ্ঞদের মতে, সাক্ষাৎকারের প্রথম ১ মিনিটই গুরুত্বপূর্ণ। তাই আগে থেকে ভালো প্রস্তুতি নেওয়া দরকার। চাকরির সাক্ষাৎকারে ভালো করার জন্য সহজ ১০টি পরামর্শ তুলে ধরা হলো—
সাক্ষাৎকারের শুরুতে নিজের পরিচয় দিতে বলা হয়। তখন খুব বেশি কথা না বলে সংক্ষেপে নিজের পরিচয় দিন। আপনি কে, আপনার প্রধান দক্ষতা কী এবং আপনি কেন এই চাকরির জন্য উপযুক্ত। আত্মবিশ্বাসের সঙ্গে এসব প্রশ্নের উত্তর দিন।
শুধু চাকরির বিজ্ঞপ্তি পড়ে গেলেই হবে না, প্রতিষ্ঠানটি কী কাজ করে, তাদের লক্ষ্য কী, সম্প্রতি কী ধরনের কাজ করেছে—এসব জেনে গেলে সাক্ষাৎকারে ভালো প্রভাব ফেলা যায়। তাই নিজেকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একজন সম্ভাব্য সহযোগী হিসেবে উপস্থাপন করুন।
আগের কোনো কাজের কথা বলার সময় শুধু দায়িত্বের তালিকা না দিয়ে অভিজ্ঞতার গল্প বলুন। এর মাধ্যমে প্রার্থীর প্রভাব ও সাফল্যকে তুলে ধরে যায়। আগের কাজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় কী সমস্যা ছিল, আপনি কীভাবে সামলেছেন এবং কী ফল পেয়েছেন—এসব সহজভাবে তুলে ধরুন। আরও গুরুত্বপূর্ণ, সেই কাজটি কেন গুরুত্বপূর্ণ ছিল, তা ব্যাখ্যা করুন। দক্ষ প্রার্থীরা শুধু কী করেছেন, তা বলেন না; তাঁরা দেখান, কীভাবে মূল্য সৃষ্টি করেছেন।
কখনো কোনো প্রশ্ন অস্পষ্ট মনে হলে আন্দাজে উত্তর দেবেন না। ভদ্রভাবে জানতে পারেন, প্রশ্নটির কোন দিক সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এতে আপনার সচেতনতা ও আত্মবিশ্বাস প্রকাশ পায়।
মক ইন্টারভিউ বা জীবনবৃত্তান্ত তৈরিতে এআই সাহায্য করতে পারে। তবে পুরো উত্তর এআই থেকে মুখস্থ করে বলবেন না। নিজের অভিজ্ঞতা ও চিন্তাভাবনার প্রতিফলন থাকা জরুরি।
কোনো চাকরিতে আবেদন করার আগে ভাবুন, সেটি আপনার দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই কি না। ক্যারিয়ারের ক্ষেত্রে সাময়িক সুবিধার চেয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
বর্তমান কর্মক্ষেত্রে পরিবর্তন দ্রুত ঘটে। তাই নিয়োগকর্তারা এমন মানুষ পছন্দ করেন, যাঁরা নতুন কিছু শিখতে এবং পরিবর্তনের সঙ্গে নিজেদেরও খাপ খাইয়ে নিতে পারবেন। সফল প্রার্থীরা সব সময় প্রযুক্তিগত দক্ষতার অধিকারী হন না, তাঁরা দ্রুত নতুন দক্ষতা অর্জনের সক্ষমতা প্রদর্শন করেন।
নিয়োগদাতারা নিখুঁতভাবে মুখস্থ করা উত্তর দেওয়ার চেয়ে সৎ, পেশাদার এবং বিচক্ষণ প্রার্থীদের বেশি গুরুত্ব দেন। তাই সাক্ষাৎকারে প্রস্তুতি নিয়ে উপস্থিত হোন, মনোযোগ দিয়ে শোনা, কোনো বিষয়ে না জানলে তা স্বীকার করুন এবং ভেবে-চিন্তে উত্তর দিন। এসব আপনার প্রতি নিয়োগকর্তার বিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দেয়।
সাক্ষাৎকারে প্রতারণা ও এআই-সহায়তায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনা বাড়তে থাকায় আন্তরিকতা ও সততা এখন একটি বড় প্রতিযোগিতামূলক সুবিধা।
হাইরিংয়ের প্রতিষ্ঠাতা আদিত্যন আর কে বলেন, নিয়োগদাতারা নিখুঁতভাবে মুখস্থ করা উত্তর দেওয়ার চেয়ে সৎ, পেশাদার এবং বিচক্ষণ প্রার্থীদের বেশি গুরুত্ব দেন।
তিনি উল্লেখ করেন, ছোট ছোট আচরণ—যেমন প্রস্তুতি নিয়ে উপস্থিত হওয়া, মনোযোগ দিয়ে শোনা, কোনো বিষয়ে না জানলে তা স্বীকার করা এবং ভেবে-চিন্তে উত্তর দেওয়া—আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দিতে পারে।
সাক্ষাৎকার শেষে প্রশ্ন করার সুযোগ পেলে শুধু বেতন বা ছুটি নিয়ে প্রশ্ন না করে দলের কাজের ধরন, প্রতিষ্ঠানের লক্ষ্য বা এই পদে সফল হওয়ার উপায় সম্পর্কে জানতে পারেন। এ ধরনের প্রশ্ন নিয়োগকর্তার কাছে আপনাকে সম্ভাব্য সহকর্মী হিসেবে ভাবতে সাহায্য করে।
সাক্ষাৎকারের শেষে জিজ্ঞেস করতে পারেন, ‘আমার অভিজ্ঞতা বা যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে আমি কি এখন সেটি পরিষ্কার করতে পারি?’ এতে আপনার আত্মবিশ্বাস ও পেশাদার মনোভাব প্রকাশ পায়।
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষের কিছু গুণের মূল্য তত বাড়ছে। সমস্যার সমাধান করার ক্ষমতা, নতুন কিছু শেখার আগ্রহ, সততা, যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা—এসব গুণই একজন চাকরিপ্রার্থীকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই সাক্ষাৎকারে সফল হতে শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজের মানবিক ও পেশাগত দক্ষতাগুলোও তুলে ধরুন। এগুলোই হতে পারে আপনার সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।
সূত্র: ফোর্বস

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ২১ ক্যাটাগরিতে মোট ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২২ জুলাই থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ছয়টি ক্যাটাগরির ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৭৩১টি শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চারটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ও সদস্যসচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের অসামরিক পদে ১৯ ক্যাটাগরিতে ১৭৪ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৯ জুলাই থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে